1. admin@auchsangbad.com : admin :
ফিরতি যাত্রায় ধ্বংস ট্রাফিক ব্যবস্থা: ময়মনসিংহে দুই দিকেই বিপর্যয় - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ফিরতি যাত্রায় ধ্বংস ট্রাফিক ব্যবস্থা: ময়মনসিংহে দুই দিকেই বিপর্যয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৫২ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ-

ঈদের ছুটির পর রাজধানীমুখী যাত্রার ঢলে ময়মনসিংহে সৃষ্টি হয়েছে ভয়াবহ নৈরাজ্য। বিভাগের প্রবেশদ্বারখ্যাত ব্রীজ মোড়ে দীর্ঘ যানজটের পাশাপাশি, শহরের আরেক গুরুত্বপূর্ণ এলাকা চায়না মোড়ে ঘটেছে মর্মান্তিক বাস দুর্ঘটনা। প্রশাসনের গাফিলতি ও ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা জনজীবনকে এনে দিয়েছে চরম দুর্ভোগ, তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্রীজ মোড়ে যানজট: জনদুর্ভোগ চূড়ায় বিভাগীয় শহর ময়মনসিংহের ব্রীজ মোড় দিয়েই শেরপুর,নেত্রকোনা,কিশোরগঞ্জসহ আশপাশের বহু জেলার মানুষ প্রতিদিন রাজধানীমুখী যাত্রা করেন। ঈদের ফিরতি যাত্রায় মঙ্গলবার সকাল থেকেই এখানে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ট্রাফিক ব্যবস্থাপনার সম্পূর্ণ ভাঙন,বিকল্প রুট না থাকা,পুলিশ ও প্রশাসনের সমন্বয়হীনতা এই দুর্ভোগের জন্য দায়ী।যাত্রী হাসিবুর রহমান বলেন, “চার ঘণ্টা ধরে বাসে বসে আছি, হেল্পারও জানে না কখন ছাড়বে। পুলিশের কোনো দেখা নেই।”একজন ট্রাফিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবকিছু ভাগ্যের উপর চলছে। উপরের নির্দেশ নেই, জনবল নেই—আমরা অসহায়।”বিশ্লেষকরা বলছেন, “এটা কেবল অব্যবস্থাপনা নয়, এটা প্রশাসনিক উদাসীনতা।”চায়না মোড়ের দুর্ঘটনা: চালকের ঘুমে, একজনের মৃত্যু ও আহত ১৯-ঈদের পরে বুধবার দিন সকাল ৮টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী জুনায়েদ এক্সপ্রেস চায়না মোড়ে এসে দুর্ঘটনায় পড়ে।বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গ্যাসোলিন ফিলিং স্টেশনের সামনে ডিভাইডারে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন হেলপার মঞ্জুরুল হাসান (৪১)। আহত হন অন্তত ১৯ জন যাত্রী, তাদের মধ্যে ৭ জন শিশু। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ওসি মো. ফিরোজ হোসেন বলেন, “বাসচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পরই সে পালিয়ে গেছে।” পুলিশ বাসটি জব্দ করে মামলা দায়ের করেছে। দুটি বিপর্যয়ের চিত্র একসাথে:ব্রীজ মোড় যানজট– চায়না মোড় দুর্ঘটনা-তারিখ১১ জুন ২০২৫ সময় সকাল থেকে দিনব্যাপী ভুক্তভোগী হাজারো যাত্রী। নিহত-১, আহত-১৯ কারণ ট্রাফিক ব্যবস্হা ভেঙে পড়া,চালকের চোখে ঘুম, জনগণের কণ্ঠে ক্ষোভ:
“আমার ছোট ছেলে অসুস্থ, ঢাকায় ডাক্তার দেখাতে যাচ্ছি। কিন্তু যানজটে আটকে আছি—জীবন-মৃত্যুর মাঝখানে,-সালমা আক্তার,যাত্রী।“এইটা শুধু অব্যবস্থাপনা না,এটা জনগণের প্রতি চরম অবহেলা।” -সুশাসন বিশ্লেষক।সার্বিক প্রতিক্রিয়া ও চাওয়া: সচেতন নাগরিকদের দাবি,দীর্ঘমেয়াদি ট্রাফিক পরিকল্পনা,বিকল্প রুট নির্মাণ,সিসিটিভি মনিটরিং,মোবাইল ট্রাফিক টিম,চালকদের বাধ্যতামূলক বিশ্রাম,উৎসবকেন্দ্রিক বিশেষ বাহিনী মোতায়েন। গণমাধ্যমের জিজ্ঞাসা প্রশাসনের প্রতি: এই নৈরাজ্যের দায় কে নেবে? জনগণের জীবন কি এতই মূল্যহীন? ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ শহরের এই বেহাল দশা থেকে উত্তরণের পদক্ষেপ কবে?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!