1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মাসের পর মাস অনুপস্থিত থেকেও বেতন পাচ্ছেন নিয়মিত! পরিচালকের আত্নীয়তার দাপটে!! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মাসের পর মাস অনুপস্থিত থেকেও বেতন পাচ্ছেন নিয়মিত! পরিচালকের আত্নীয়তার দাপটে!!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩২০ বার পঠিত

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে মাসের পর মাস অনুপস্থিত থেকেও অনিয়মের মাধ্যমেও নিয়মিত বেতন উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকের কথিত শ্যালকের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, রাজিব চন্দ্র সূত্রধর নামের ওই সিনিয়র ষ্টাফ নার্স দীর্ঘদিন হাসপাতালের ডিউটিতে অনুপস্থিত থাকলেও হাসপাতাটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডাঃ হেলিস রঞ্জন সরকারের (দোলা ভাইয়ের) দাফটে নিয়মিতভাবে বেতন ভাতা উত্তোলন করছেন।

প্রতিবেদকের হাতে থাকা হাজিরা রেজিস্টারের বেশ কিছু পাতা আর সরজমিন অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট নার্সের নামের পাশে বিগত কয়েক মাসের একাধিক তারিখে অনুপস্থিত লেখা রয়েছে। ওই সময়ের জন্যও তার বেতন অনুমোদিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, হাজিরা খাতায় রাজিবের নামের পাশে কয়েক মাসের অনুপস্থিত লেখা রয়েছে। কিন্তু সে ঠিকই বেতন তুলছে। এটা প্রশাসনিক অনিয়ম আর দুর্নীতি আর স্বজনপ্রীতি ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে পরিচালক ও সেবা তত্ত্বাবধায়ক সিন্ডিকেট করে অনিয়ম আর হয়রানিমূলক ডিউটি দিচ্ছে। যা অনৈতিকতার চর্চা ও একধরণের সুদূরমগ্নতার ষ্টীমরোলার।

প্রতিবেদকের কাছে থাকা হাজিরা রেজিস্টার কপির ২৪ সনের নভেম্বর এবং ডিসেম্বর মাস ও ২৫ সনের মার্চ মাসের পাতায় অনুপস্থিত স্পষ্টভাবে লেখা রয়েছে। এছাড়াও রেজিস্টারে ২৪ সনের নভেম্বর মাসের পাতায় হাসপাতালের এনএসজি রোজিনা স্বাক্ষরিত একটি সংক্ষিপ্তপত্র সংযুক্ত রয়েছে যাতে লিখা রয়েছে, প্রতি রাজিব চন্দ্র সূত্রধর, অনুমতি ছাড়া ১৪ তারিখ হতে ২৮ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় সিগনেচার করবেন না মর্মে একটি টুকেনে সতর্ক সংযুক্তি রয়েছে। যা প্রতিয়মান হয় যে রাজিব চন্দ্র সুত্রধর উপরুক্ত দিনগুলোতে বৈধভাবে কিংবা ছুটি নিয়ে অনুপস্থিত ছিলেন না। একটি সুত্র নিশ্চিত করেছে এভাবেই চলছিল তাঁর অনুপস্থিতি উপস্থিতি।

এই ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আঁখি রানী বণিক এর বিরুদ্ধে সহযোগিতার বিস্তর অভিযোগ উঠেছে। সরজমিন অনুসন্ধান গিয়ে মৌখিকভাবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নার্সদের দাবি, এই ধরনের বেতন ছাড় একা ও প্রশাসনিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

এছাড়াও রাজিব চন্দ্র সুত্রধরের বিরুদ্ধে রয়েছে ফ্যাসিষ্ট সরকারের সময়ে ব্যাপক অনৈতিক বলপ্রয়োগ ও ভিন্ন মতামতের চাকুরীজিবীদের হয়রানির অভিযোগ।অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার (১০ মে) সরেজমিনে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে গেলে সেখানে রাজিব চন্দ্র সূত্রধরকে পাওয়া যায়নি। হাজিরা রেজিস্টার খাতায় দেখা যায়, তিনি ৯-১০ মেসহ গত দুই দিন অনুপস্থিত ছিলেন এবং উভয় দিনেই অনুপস্থিতি খাতায় উল্লেখ রয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত রাজিব চন্দ্র সূত্রধর ডিউটিতে অনুপস্থিতির কারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার বিরুদ্ধে অফিসিয়াল ষড়যন্ত্রের অংশ। অফিসের তাঁরাই এসব ফটোকপি বাহিরে দিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। এর কারণে তিনি আরও বলেন, সেবা তত্ত্বাবধায়ক ও এনএসজি রোজিনা এ দুজনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে গিয়ে তারা আমার বিরুদ্ধে এসব করাচ্ছে। আমি পাওনা ছুটির দাবি করছি। সব বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক তদন্ত দাবি করছি।এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আখি রানী বণিক বলেন, রাজিব গতকাল ও আজ (৯ ও ১০ মে) এখনো নিয়মিত ডিউটি করছেন। তবে বাস্তবতা তার বক্তব্যের সঙ্গে মেলেনি। কারণ ঐ দুইদিনও সে ডিউটিতে অনুপস্থিত ছিল। তার প্রমাণও রয়েছে ঐদিনের সংশ্লিষ্ট ওয়ার্ডের হাজিরা খাতায়। অথচ চোখ ভোজে আখি রানী বণিক তার উপস্থিতি দাবি করেন। পরক্ষণেই তিনি বিষয়টি স্বীকার করেন।

অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আখি রানী বণিকের কাছে পূনরায় জানতে চাইলে প্রথমে বলেন, রাজিব ছুটি নিয়ে অনুপস্থিত ছিল, এরপর বলেন এপেন্ডিসাইটিসের অপারেশনের পর ইনফেকশনের কারণে কিছুদিন অনুপস্থিত ছিল। এ বিষয়ে কোন প্রকার ছুটির আবেদন কিংবা চিকিৎসার কোন কাগজ আছে কি জানতে চাইলে তিনি তখন, মত পাল্টিয়ে বলেন সত্যি কথা কি আমরা রাজিবকে দুইবার শোকজ করেছি কিন্তু কোন উত্তর দেয়নি। সর্বোপরি তিনি একেক সময় একেক ধরনের উত্তর দিতে থাকেন। সবশেষে তিনি বলেন, সব বলা যাবে না, সে পরিচালক স্যারের আত্নীয় (শ্যালক)।আখি রানী বণিকের কাছে রাজিবের ছুটি কিংবা চিকিৎসা অথবা শোকজ করেছেন এর যে কোন একটি বিষয়ের সত্যতার পক্ষে কোন কাগজ দেখতে চাইলে তিনি হতবম্ব হয়ে বলেন, এটা অফিশিয়াল বিষয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দেখানো যাবে না।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের কাছে উপরুক্ত বিষয়ে জানতে চাইলে প্রথমেই তিনি বলেন, রাজিব কোনো সময় ডিউটিতে অনুপস্থিত ছিল না। সে আজও অফিস করছে এবং ঠিকমতো অফিস করছে। কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে ফোন দিয়ে রাজিবকে সামনে আন্তে পারেননি পরিচালক নিজেও। এরপর বলেন রাজিবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দেন তদন্ত করে দেখব। সবশেষে বলেন, রাজিব চন্দ্র সুত্রধর আমার কোন আত্নীয় নয়।এ ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী রাজিব চন্দ্র সূত্রধরের অনুপস্থিত দিনগুলোতে বেতন উত্তোলনের তথ্য সংক্রান্ত একটি আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!