1. admin@auchsangbad.com : admin :
৫ আগস্টের ২৪ এর পর স্বেচ্ছাসেবক দলের নেতা বনে যাওয়া রানার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাৎ এর মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

৫ আগস্টের ২৪ এর পর স্বেচ্ছাসেবক দলের নেতা বনে যাওয়া রানার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাৎ এর মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

তুহিন- গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা এলাকার স্বেচ্ছাসেবক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ বাগিয়ে নেয়া সোহেল রানার বিরুদ্ধে গাইবান্ধা আমলী আদালতে অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগী সাংবাদিক মোঃতৌহিদুর রহমান তুহিন বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত গাইবান্ধায় মামলা দায়ের করেন।

জানা গেছে, তিনশত টাকার স্ট্যাম্পে ‘ধারের’কৌশলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ৫ আগষ্টের পর স্বেচ্ছাসেবক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ বাগিয়ে নেয়া সোহেল রানার বিরুদ্ধে গাইবান্ধা আমলী আদালতে অর্থ আত্মসাৎ এর মামলা দায়ের হয়েছে।যার প্রধান আসামি রানা নিজেই।

মামলার এজাহার সূত্রে জানা যায়,মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা,ঢাকা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় “মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ” নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।ব্যবসা পরিচালনার জন্য রানার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এবং টাকা সংগ্রহের অন্য কোন উপায় না থাকায় সাংবাদিক তুহিনের সাথে রানার পূর্ব থেকে সুসম্পর্ক থাকার সুবাদে রানা তুহিনের নিকট থেকে ০৩ (তিন) মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ধার চাইলে তুহিন মানবিক কারনে রানার প্রস্তাবে সম্মত হয়ে ১০ জানুয়ারি ১৯ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সময় অনুমান সকাল ১০ টার দিকে রানা তুহিনের বাড়িতে এসে কতিপয় সাক্ষীগনের সামনে তুহিনের নিকট থেকে ৩০০(তিনশত) টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে অঙ্গীকারনামা সম্পাদন করে একযোগে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ধার গ্রহন করে আজ পর্যন্ত টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ এর পাঁয়তারা করে যাচ্ছে।

মামলার বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর হঠাৎ স্বেচ্ছাসেবক দল নেতা বনে যাওয়া রানা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। অতি সত্বর তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।জানা যায়,এর আগে রানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাদের ছায়াতলে থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন ধরনের অপকর্ম করেছে।

এলাকাবাসী আরো জানান,রানার বাবা একজন বীর মুক্তি যোদ্ধা ছিলেন কিছু দিন আগে মারা গেছেন।উনি অনেক ভালো মানুষ ছিলেন।এই রানা তার বাবার বীর মুক্তি যোদ্ধা পরিচয় গোপন করে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতার চেক রেখে টাকা নিয়ে অর্থ আত্মসাৎ করেছে যা আজও পরিশোধ করে নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেই সাথে তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানাচ্ছি।

উল্লেখ্য,সোহেল রানার ফেসবুক আইডি ঘেটে দেখা যায়,৫ আগস্ট এর পর বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে ছবি ছেড়ে দলীয় প্রভাব বিস্তার করে বিএনপির ভাব মূর্তি নষ্ট করে যাচ্ছে।বর্তমানে রানা তার নিজ এলাকা,থানা পুলিশ সহ বিভিন্ন জায়গায় বিএনপি’র ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!