1. admin@auchsangbad.com : admin :
লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ সদরে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের বর্তমান,প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোববার (৪ মে) ২০২৫ তারিখ সকালে ময়েজ উদ্দিন মইজুর সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় রাজগঞ্জ বাজার সাহেব কাচারি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির জমি ও আর্থিক লেনদেনে জালিয়াতি,অর্থ আত্মসাৎ,নিয়োগ বানিজ্য,গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে পুরনো কমিটিতে থাকা আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।বক্তারা একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শিক্ষাব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান,এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং শিক্ষার স্বার্থেই এই প্রতিবাদ। তারা বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা প্রশাসনের প্রতি অনতিবিলম্বে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র অপসারণ ও একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে আইনি পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। পরে মানববন্ধন শেষে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুন উর রশিদ, আবু হানিফ, নোমান ইবনে লতিব, নুরুল ইসলাম মুন্সিসহ সচেতন নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!