
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
দৈনিক নয়াদিগন্তের কটিয়াদী সংবাদদাতা ও আউচ সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিবেদক ফখর উদ্দিন ইমরানের আপন শুশুর,উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামের ও ঝাকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) শিক্ষক আবু মোতালিব( ৯৫) বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাযায় অনেক মসুল্লী অংশগ্রহণ করেন।এক শোক বার্তায় কটিয়াদী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের স্বজনদের সমবেদনা প্রকাশ করেছেন।