1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়ার আকলিমা প:প:বিভাগে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নিল ১৬ লাখ টাকা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পাকুন্দিয়ার আকলিমা প:প:বিভাগে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নিল ১৬ লাখ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগে টিএফপিএ পদে কর্মরত আকলিমা খাতুন শুভা নামের মহিলার বিরুদ্ধে পরিবার পরিকল্পনা বিভাগে সরকারি চাকুরী দেয়ার কথা বলে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।লিখিত অভিযোগে জানাযায়,পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া এলাকার ইকবালের স্ত্রী আকলিমা খাতুন শুভা প:প:বিভাগের নিয়োগে লোকজনকে চাকরি দেবে বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।অবশেষে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ও লোকজনের টাকা ফেরত না দেওয়ায় বেরিয়ে আসছে তার দ্বারা প্রতারিত হওয়ার গল্প ও অভিযোগ।টিএফপিএ পদে কর্মরত আকলিমা খাতুন শুভা বিরুদ্ধে গত ২৮/১১/২০২৪ ও ১/১২/২০২৪ তারিখে পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ ঢাকা ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগে পৃথক পৃথক ২ জনের ৪ টি অভিযোগ জমা হয়েছে।তার মাঝে খুশনারা নামে পাকুন্দিয়া এলাকার সাবেক মাঠকর্মির অভিযোগ তুলে ধরা হলো তার দাবি পরিবার পরিকল্পনা অফিসে একই অফিসে চাকুরী করাকালীন সময়ে উক্ত অফিসের টিএফপিএ পদে কর্মরত বিবাদী আকলিমা খাতুন শুভা,স্বামী-ইকবাল,সাং-ঘাগড়া,উপজেলা-পাকুন্দিয়া,জেলা- কিশোরগঞ্জ আমার(খুশনারা) বড় মেয়েকে পরিবার পরিকল্পনা অফিসে চাকুরী দেওয়ার কথা বলিয়া আমাদের নিকট হইতে জরুরী ভাবে নগদ ৭,০০,০০০/-টাকা নেয়।প্রথমে সুদের উপর ও পরবর্তীতে আমরা উক্ত টাকা সমিতি হইতে উত্তোলন করিয়া ছিলাম। বিবাদী চাকুরী দিতে পারে নাই।আমরা আমাদের দেওয়া টাকা চাহিলে তালবাহানা করিয়া ঘুরাইতে থাকিলে অফিসের লোকজন সামান্য টাকা উদ্ধার করিয়া দেয়। পরবর্তীতে জানতে পারি যে,বিবাদী আকলিমা খাতুন শুভা পাকুন্দিয়া,কটিয়াদী এলাকায় চাকুরী করার সুবাধে প্রমোশন ও সরকারী চাকুরী দিবে বলিয়া বিভিন্ন লোকজনের নিকট হইতে লক্ষ লক্ষ টাকা নিয়া আত্মসাৎ করিয়াছে।দেশের এই অবস্থা হওয়ার পর বিবাদী পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হইতে হোসেনপুর অফিসে চলিয়া যায়। বিবাদী আমার মেয়েকে চাকুরী দিতে না পারায়,বিবাদীকে দেওয়া ৭,০০,০০০/-টাকার মধ্যে লোকজনকে প্রায় ৩০,০০,০০০/-টাকা দিতে হয়।সর্বশেষ আমি ও আমার স্বামী চাকুরী হইতে অব্যাহতি নিয়া টাকা উত্তোলন করিয়া ৩০,০০,০০০/-টাকা লোকজনকে দেই।বিবাদীর এহেন কর্মকান্ডের ফলে আমার অসুস্থ্য স্বামীর চিকিৎসা করানো সম্ভব হইতেছে না এবং পরিবারের সদস্যদেরকে নিয়া খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করিতেছি।এমতাবস্থায় বিবাদী আকলিমা খাতুন শুভার এহেন কর্মকান্ডের ব্যপারে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেন খুশনারা।একই সাথে টিএফপিএ পদে কর্মরত আকলিমা খাতুন শুভা বিরুদ্ধে পাকুন্দিয়া অফিসের মারিয়া আক্তার সুমাইয়াকে প্রমোশন দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা ও মারিয়া আক্তার সুরাইয়ার কাছ থেকে ৬ লক্ষ টাকা জিপিএফান্ড হইতে উক্তোলন করে নিয়ে যায় বলে অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়,খুশনারা ও ফরিদার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির তদন্ত কর্মকর্তার তদন্তের ধার্জকৃত তারিখে অভিযোগকারীর উপর হামলা করানো হয়েছে বলে জানান ফরিদা ও আরেকজনকে হুমকি দিয়ে আটকে রাখা হয়।হামলার একটি ভিডিও চিত্র দেখিয়েছেন সাংবাদিকদের।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এ বিষয়ে তদন্ত করে টাকা ফেরত ও অপরাধের সাথে জড়িয়ে থাকা সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!