
মাজেদুল ইসলাম-নোয়াখালী বিশেষ প্রতিনিধিঃ-”প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আবার শুরু হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সংগঠন লুমিনারি।করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন কমিটি ঘোষনার মাধ্যমে আবার চালু হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম।লুমিনারির ২০২৩-২৪ সেশনের জন্য ঘোষিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া পান্না।এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাহার সুলতানা জ্যোতি (ব্যবসায় প্রশাসন ১৩ তম ব্যাচ)।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অমিত দত্ত (ফিমস ১৪ তম ব্যাচ) ও উম্মে হুসনা আশা (এগ্রি ১৪ তম ব্যাচ)।সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া আহমেদ মাইশা (ইএসডিএম ১৪ তম ব্যাচ)। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আকলিমা হক সুলতানা (ইএসডিএম ১৪ তম ব্যাচ) এবং জনসংযোগ সম্পাদক হিসেবে রয়েছেন নজরুল ইসলাম ফয়সাল (ব্যবসায় প্রশাসন ১৫ তম ব্যাচ)।উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে সংগঠনটি।বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার ও খাবার বিতরণ করে সংগঠনটি। তাছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সংগঠনটি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে দেশপ্রেম, সামাজিক সচেতনতা,মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে।