1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে কৃষকদের মাঝে কৃষি বিভাগের সচেতনতা মূলক লিফলেট বিতরণ,মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

হোসেনপুরে কৃষকদের মাঝে কৃষি বিভাগের সচেতনতা মূলক লিফলেট বিতরণ,মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আমন আবাদে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। রোপা আমন ধান ঘরে তুলা নিয়ে সংকায় পড়েছেন তারা।
এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা বাড়ে কৃষি বিভাগের।তারা সার্বক্ষনিক মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন বলে জানা যায়।মাজরা পোকা দমনের করনীয় সম্পর্কে উপজেলা কৃষি অফিস তদারকি করতে মাঠে প্রচারপত্র বিতরণ ও পরামর্শ দিচ্ছে।

১০ অক্টোবর(বৃহস্পতিবার)উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর,পানান,ডাংরী,গাঙ্গাটিয়া,পুমদী ইউনিয়নের জগদল,সহ বিভিন্ন এলাকায় কৃষকদের সরেজমিনে গিয়ে পরামর্শ দেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ এনায়েতুল ইসলাম,ব্লক কর্মকর্তা মায়মুনা আক্তার,মাহবুব হাসান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুল ইসলাম জানান,এ বছর বৈরি আবহাওয়া,খরা বৃষ্টি কারনে ধান ক্ষেতে মাজরা পোকা আক্রমণ বেশি হয়েছে।আমাদের ব্লকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষনিক সেবা দিতে বদ্ধ পরিকর।

এ বছর হোসেনপুর উপজেলার উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার লক্ষ্যে কাজ করছেন কৃষি অফিস। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৮ হাজার চারশত ৭৬ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণ করা হয়েছে।
যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।পোকা দমন করা গেলে আর প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে সোনার ফসলে কৃষকের গোলা পরিপূর্ণতা পাবে বলে আশা করছেন কৃষকরা।এ বিষয়ে হোসেনপুর উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির জানান,মাঠে আমাদের সার্বক্ষণিক নজরদারি আছে,চারা রোপনের আগে দানাদার বিষ প্রয়োগ করতে হয়।অনেক কৃষক তা করে নাই।বাজারের সরকার নির্ধারিত অনেক কীটনাশকের ডিলার আছে, তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বিষ আছে জমিতে দিতে হবে দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তাদেরকে মনিটরিং এর জন্য নির্দেশ দেয়া হয়েছে।আমাদের ব্লকের দায়িত্ব প্রাপ্তরা কৃষকদের পরামর্শ বিষয়ে আমরা পার্চিং পদ্ধতিতে ক্ষেতের পোকা দমনের পাশাপাশি জমিতে কীটনাশক স্পে করারও পরামর্শ দিচ্ছি।আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আর আমাদের পরামর্শ নিয়ে কাজ করলে পোকা দমনে সফল হবে কৃষক আর ফলনও ভালো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!