নেত্রকোনার কেন্দুয়া বাজার আই এফআইসি ব্যাংক উপ শাখার আয়োজনে ব্যাংকের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মানীত গ্রাহক আমানতকারী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয় ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে।কেন্দুয়া বাজার উপ শাখার অফিসার ইনচার্জ দিপ্ত সরকারের সভাপতিত্বে, ও ট্রানজেকশন অফিসার সিদ্ধার্থ চক্রবর্তীর পরিচালনায় আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক মহিউদ্দিন সরকার,ব্যাংকের গ্রাহক তাজুল ইসলাম,স্বপন,রিপন মিয়া,মাহবুবুল আলম শাহীন,প্রমুখ। আলোচনা ও মতবিনিময় শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।