1. admin@auchsangbad.com : admin :
বি.এল সরকারী উচ্চ বিদ্যালয়ে নিম্নমানের টিফিন সরবরাহের অভিযোগ  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বি.এল সরকারী উচ্চ বিদ্যালয়ে নিম্নমানের টিফিন সরবরাহের অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

রাশেদ কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি

নিম্নমানের টিফিন সরবরাহের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ বি.এল সরকারী উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ে  ৯ম শ্রেনীর এক ছাত্রের অভিভাবক  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।লিখিত ওই অভিযোগ সূত্রে জানাযায়,সিরাজগঞ্জ বনোয়ারী লাল (বি.এল) সরকারী উচ্চ বিদ্যালয়ে টিফিনে প্রায়ই নিম্নমানের বাসি,পচা পুড়ি সিঙ্গারা সরবরাহ করা হয়।এগুলো খেয়ে ছাত্রদের পেটের অসুখসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।এবিষয়ে একাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মৌখিকভাবে অভিযোগ করলেও প্রধান শিক্ষক কোন কর্ণপাত করেননি।  তাই বাধ্য হয়ে নবম শ্রেণির মর্নিং সিফটের ওই শিক্ষার্থীর অভিভাবক আবুল কালাম আজাদ মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি বলেন,সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বি.এল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রায়ই বাসি পঁচা  নিম্নমানের টিফিন সরবরাহ করা হয়।এতে ছাত্রদের পেটের অসুখসহ নানা সমস্যা দেখা দেয়।বিষয়টি আমার ছেলে আমাকে জানালে আমি বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে বলি।তখন আমার ছেলেসহ বেশ কয়েকজন ছাত্র বিষয়টি প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি সমাধান না করে উল্টো ছাত্রদের সাথে দূর ব্যবহার করেন।তাই বাধ্য হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত আশুহস্তক্ষেপ কামনা করেছেন।এব্যাপারে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম খান বলেন,ছাত্রদের টিফিনের জন্য যে টাকা ধরা হয় তা দিয়ে হয় না।তরপরও একদিন বিষয়টি নিয়ে নবম শ্রেণির মর্নিং সিফটের বেশ কয়েকজন ছাত্র আমার কাছে এসেছিল আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।এ বিষয়ে  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন,আমি অভিযোগটি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়কে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছি।এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন,বিষয়টি এখনও আমার নজরে আসেনি আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!