1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে যুবদলের মশক নিধন,পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহীতে যুবদলের মশক নিধন,পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে রাজশাহী গ্রীন সিটি, ক্লীন সিটি নামে পরিচিত কিন্তু বর্তমানে সেটা পিছিয়ে পড়েছ।নগরীতে বাড়ছে ডেঙ্গুর উৎপাত।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের দোসরগুলি পালিয়ে রয়েছে।রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক দুর্নীতিবাজ কাউন্সিলার ও কর্মচারীরা লুকিয়ে রয়েছে।ফলে নগরীর অনেক কার্যক্রম একটু দুর্বল হয়ে পড়েছে সেই ঘাটতি পূরণের জন্য মাঠে যুবদল সহ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন গুলো মাঠে নেমেছে।যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন গুলি একত্রে মিলে মশক নিধন,পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

৪ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে পরিস্কার ও মশক নিধন কর্মসূচি শুরু করেন। এ সময়ে টেনিস কমপ্লেক্সের কর্মকর্তা ও আগামীর ভবিষ্যত ক্ষুদে খেলোয়াররা একতে মিলে বিএনপির নেতাকর্মীদের নিকট দাবি নিয়ে হাজির হয়।খেলোয়াররা বলেন,আমাদের এই টেনিস কমপ্লেক্সের নাম প্রথম থেকে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ছিল সেটা জোর করে ফ্যাসিবাদী সরকারের লোকজন ২০২১ সালে নাম পরির্বতন করে তাদের দলের দুর্নীতিবাজ নেতার নাম দিয়েছে।আমার চাই এডভোকেট আব্দুস সালাম নয় জাফর ইমাম নাম যেনো পূনরায় রাখা হয়।আর আমাদের যেনো টেনিস লীগ খেলায় সুযোগ করে দেওয়া হয়। আমাদের নিয়ে টুর্নামেন্ট করা হয়। ক্ষুদেদের সব দাবির প্রতি একমত পোষণ করেন বিএনপির নেতা কর্মীরা।

যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি খেলোয়াড় ও রাজশাহীবাসীর উদ্দেশে বলেন,আপনাদের দাবি অন্যান্য নেতাকর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা এগুলি তে মন না দিয়ে খেলায় মন দেন। আপনাদের যা যা প্রয়োজন সেগুলি আমরা আলোচনা করে এক এক করে পূরণ করা হবে,আপনারা যেনো ডেঙ্গুর শিকার না হয় সেজন্য আমাদের এখানে আসা। আমাদের কর্মীরা বাসাবাড়ির আশপাশ পরিষ্কার করে এবং ওষুধ ছিটায়।কিন্তু বাসাবাড়ির ভিতরে আমাদের কর্মীদের পক্ষে কাজ করা সম্ভব হয় না।তাই নিজেদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।ফ্রিজ,এসি,ফুলের টব, অব্যবহৃত টায়ার,ডাবের খোসা,চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র,ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এরপর সকল নেতাকর্মীরা নগরীর পদ্মার পাড়ে উপস্থিত হয়ে সেখানের ব্যবসিকদের বলেন,এটা একটা সুন্দর যায়গা যেখানে রাজশাহীর সহ অন্যান্য জেলার মানুষ গুলী ঘুরতে আসে।এখানে আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে যেন রাজশাহীর কোনো দুর্নাম না হয়।আর আপনাদের কাছে কেউ কোনো রকম চাঁদা নিতে আসলে আমাদের জানাবেন।আমার আজ এখানে কিছু গাছ রোপণ করব সেগুলি আপনারা নিজ দায়িত্বে যত্ন নিবেন।এরপর দোকানদারদের ময়লা ফেলার জন্য ঝুড়ি উপহার দেওয়া হয়।

সমস্ত কর্মসুচি শেষে নেতাকর্মীরা শ্রীরামপুর শিব মন্দির দর্শন করেন।দূর্গা পূজার বিষয়ে তাদের আশ্বাস দেই আমার নিজ দায়িত্বে সব মন্দির গুলী দেখে রাখবো।আমারা বাংলাদেশে সব ধর্মের মানুষগুলি ভাই ভাই হিসেবে চলাফেরা করেছি আর করব।কিছু মানুষ গুজব ছড়াচ্ছে সেগুলোতে কান না দিয়ে আমরা নিজ নিজ ধর্ম পালন করে যাব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!