1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে আন্দোলনে না গিয়েও আহতদের তালিকায় এক দম্পত্তি! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে আন্দোলনে না গিয়েও আহতদের তালিকায় এক দম্পত্তি!

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মোঃ মিজানুর রহমান-বার্তা সম্পাদক
কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে না গিয়েও আহতদের তালিকায় নাম এসেছে এক বৃদ্ধ দম্পত্তির।আর এই দম্পত্তির নাম শামসুল আলম (৫৫) ও ফাতেমা (৫০)।জানা যায়,শামসুল আলম উপজেলার বালিগাঁও গ্রামের আওয়ামীলীগ নেতা ও তার স্ত্রী ফাতেমা গত ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেছিলেন।জানা যায়,গত ১৩ আগস্ট বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন বরাবর আন্দোলনে আহতদের একটি তালিকা প্রেরণ করা হয়।আর এ তালিকাতে স্থান পায় ৩২ জনের নাম।তালিকাটি নিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, শামসুল আলম ও ফাতেমা দম্পত্তি গত ৪ আগস্ট পারিবারিক দ্বন্ধে আহত হয়ে চিকিৎসা সেবা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।তাদের ওইদিনের ব্যবস্থাপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে।তারা আন্দোলনে আহত হননি এমনকি আন্দোলনে অংশ গ্রহণ করেননি।সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়,এক প্রতিবেশীর সাথে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্ধে এই দম্পত্তি আহত হন।পরবর্তীতে স্থানীয় শালিস দরবারও হয় এ ঘটনাটি নিয়ে।শালিসে উপস্থিত ছিলেন,আহত ব্যক্তিদ্বয় ও প্রতিপক্ষ প্রতিবেশীদের সাথে কথা বলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে এই দম্পত্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হননি।এছাড়া তালিকায় নাম ও মুঠোফোন নাম্বার থাকা আরেক ব্যক্তিকে কল দিলে তিনি বলেন তার বাড়ি নারায়নগঞ্জ।তিনি আন্দোলনে যাননি।কে বা কারা তার নাম্বারটি ব্যবহার করেছে তা তিনি জানেন না।তালিকার ব্যক্তির নাম ও মুঠোফোনের মালিকের নামের সাথেও কোনো মিল নেই।এ বিষয়ে জানতে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমানে দায়িত্বে থাকা (আবাসিক মেডিকেল অফিসার) আরএমও ডা. রাবেয়া বলেন,তালিকাটি আমরা রিভাইসড দিয়ে সংশোধন করে নতুন তালিকা তৈরি করবো।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুধু নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আহতদের কোনো তালিকা আমরা পাইনি।আন্দোলনে যায়নি,পারিবারিক দ্বন্ধে আহত এমন ব্যক্তিদেরও আহতদের তালিকায় যাছাই বাছাই ছাড়া অন্তুর্ভুক্তি করা নিশ্চিত।স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা বলে মন্তব্য করছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সমাজ।তারা কিভাবে বা কিসের কারনে এমনটা করেছে তা যথাযথ তদন্তের মাধ্যমে বের করার জন্য জেলা সিভিল সার্জনের কাছে আহ্বান জানান ছাত্র সমাজ ও সাধারণ মানুষজন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!