1. admin@auchsangbad.com : admin :
বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ মিজানুর রহমান,ভ্রাম্যমাণ প্রতিনিধি
বিএনপি দেশের ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশের মানুষের উপকার হবে।আর ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে পরিবারের গৃহনীর নামে।এ দেশের অর্ধেক জনসংখ্যা নারী।আর নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে বিএনপি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে।সেই বিষয়ে বিএনপি নেতা কর্মীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি।এ দেশে জনগণের সরকার ক্ষমতায় না আসলে সাধারণ মানুষের আকা আকাঙ্কা পূরণ হবে না।সাধারণ মানুষ বর্তমানে বিএনপি’র দিকে তাকিয়ে আছে।একমাত্র বিএনপি সাধারণ মানুষের আশার স্থল।শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন।নিজের অর্থের মালিক হয়েছেন।বিএনপি ক্ষমতায় দেশের সকল মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।

তিনি আরও বলেন,এ দেশে জনগণের সরকার ছাড়া কোন উন্নয়ন সম্ভব না।সাধারন জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।সেই লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা থাকবে। যারা শহীদ হয়েছেন,পঙ্গু হয়েছেন তারা জনগণের অধিকার আদায়ের জন্য গিয়েছেন।তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে।কিশোরগঞ্জ নিয়ে তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের ধান উৎপাদনের ১৬ শতাংশ হাওরের। সরকার যদি সঠিক ব্যবস্থাপনায় কৃষকদের সহযোগিতা করে তাহলে ২৫ শতাংশ উৎপাদন সম্ভব।আমরা ক্ষমতায় আসলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধান উৎপাদন আরো বাড়ানো চেষ্টা করবো।হাওরে অনেক মাছ উৎপাদন হয় কিন্তু রপ্তানি করা হয় না।বাংলাদেশের পোশাক যদি বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব। আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয় সেটা হলো পনির।এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না।এই পনিরও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব।

এসময় ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান,বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন উপস্থিত ছিলেন।যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ওলীউল্লাহ অলীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আসেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন,রেজাউল করিম খান চুন্নু,রুহুল হুসাইন,জাহাঙ্গীর আলম মোল্লা,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন,জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া,সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।

জুলাই বিপ্লবে শহীদ কিশোরগঞ্জের ১৭ জন পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।একই সাথে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ ১৬ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!