1. admin@auchsangbad.com : admin :
রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার পলাতক আসামী গ্রেফতার। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার পলাতক আসামী গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া-পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলা পলাতক আসামী,মোঃ নুরুজ্জামান আনিস (৩৬) কে মামলা রুজুর ২৪ ঘন্টার ভিতর পটুয়াখালীর দুমকি হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী এবং র‌্যাব-১১, সিপিসি-১ নারায়নগঞ্জ।বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র,মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।গত ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তেতলাব এলাকার একটি ভাড়া বাসায় স্বামী কর্তৃক স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার ঘটনা ঘটে।ঘটনা সংঘটনের পরেই আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনায় ভিকটিম রোকসানা বেগমের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/৩৬৮, তারিখ- ০৯/০৯/২০২৪, ধারা- ৩০২ পেনাল কোড। এই হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র‌্যাব-৮,সিপিসি-১ এবং র‌্যাব-১১,সিপিসি-১ এর যৌথ অভিযানে এই হত্যাকান্ডের পলাতক আসামী মোঃ নুরুজ্জামান ওরফে আনিস (৩৬) কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামী মোঃ নুরুজ্জামান আনিস (৩৬) নয় বছর পূর্বে বরগুনা জেলার আমতলী থানার মোঃ শাহজাহান হাওলাদারের মেয়ে রোকসানা বেগম (৩০) কে বিবাহ করেন।দীর্ঘ নয় বছরের সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তানের জন্য হয়। কিন্তু বিবাহের পর থেকে বিভিন্ন বিষয়ে নুরুজ্জামান এর সাথে তার পরিবারের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। উক্ত কলহের জের ধরে গত ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাত ১২৩০ ঘটিকার পর পূর্বের ন্যায় তুচ্ছ বিষয়ে স্ত্রী রোকসানা বেগমের সাথে ঝগড়া শুরু করে।ঝগড়ার এক পর্যায়ে নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গালে,ঘাড়ে,হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। শুরুতর রক্তাক্ত অবস্থায় রোকসানা মেঝেতে লুটিয়ে পড়লে তার পাঁচ বছরের ছোট্ট কন্যা সন্ধন জান্নাত ঘুম থেকে উঠে চিৎকার করে এবং কান্নাকাটি শুরু করে।তখন আসামি দুরুজ্জামান ধারালো অস্ত্র দিয়ে ছোট্ট কন্যা জান্নাতের মাথায় গলায় ও হাতে এলোপাথাড়ি কোপাইয়া রক্তাক্ত জখম করে।এই ঘটনার পর আসামী তার শ্যালক কে ফোন দিয়ে ঘটনার বিষয়ে জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উচ্চ সংবাদ শুনে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে গিয়ে রোকসানা বেগমকে মৃত এবং শিশু জান্নাত কে রক্তাক্ত অবস্থায় তোষকের উপর পড়ে থাকতে দেখে।ভিকটিম রোকসানা ঘটনাস্থলে মারা গেলেও পরিবারের লোকজন শিশু জান্নাতকে প্রথমে কর্ণগোপ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাত মৃত্যুবরণ করে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!