1. admin@auchsangbad.com : admin :
পুলিশে চাকরি পেয়ে মধ্যরাতে আনন্দের কান্নায় ১৯৫ তরুণ-তরুণী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পুলিশে চাকরি পেয়ে মধ্যরাতে আনন্দের কান্নায় ১৯৫ তরুণ-তরুণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহঃ-আমার বাবার স্বপ্ন আমার স্বপ্ন চাকরি পাওয়াতে আজ পূরণ হলো।তার জন্য আমি অনেক খুশি। আমি সৎ পথে থেকে মানুষের সেবা করতে চাই। ময়মনসিংহে ১৬০ টাকায় পুলিশে চাকরি পেয়ে কান্না বিজড়িত কন্ঠে বাবাকে জড়িয়ে ধরে এসব কথা বলেন গফরগাঁও এলাকার বাসুটিয়া গ্রামের চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থী মনিশা জাহান মাহি।মেয়ের চাকরি হওয়াতে সিএনজি চালক বাবা বলেন, আমি সিএনজি চালায়। ১৬০ টাকার বিনিময়ে আমার মেয়ের চাকরি হওয়াতে অনেক খুশি আমি।মাননীয় প্রধানমন্ত্রীকে আমার সালাম।চাকরি পাওয়া মোছা: হাফছা আক্তার বলেন, পুলিশে চাকরি পেয়ে আমার অনেক ভাল লাগছে। আমার স্বপ্ন ছিল পুলিশে চাকরি করবো।আমি অনেক আনন্দিত।বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টায় ময়মনসিংহের পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার পর চোখে পড়ে এমন অনেক গল্প। চাকরি পাওয়ার পর ১৯৫ জন তরুণ- তরুণীসহ অভিভাবকরা আনন্দের কান্নায় ভেঙ্গে যায় মধ্যরাতের নিস্তব্ধতা।মাত্র ১৬০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে আবেদন করেন চাকরিপ্রার্থীরা। পরবর্তীতে শারীরিক সক্ষমতা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই- বাছাই, লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে দেশের বৃহৎ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নাম লেখান তারা।ফলাফল ঘোষণার পর জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূঞা জানান, এবার জেলায় পুলিশ কনস্টেবল পদে ১০ হাজার ৮০ জন চাকরি প্রার্থী আবেদন করেন।যাচাই-বাছাই শেষে ৬৬০৬ জন প্রার্থীর আবেদন গৃহীত হয়। এদের মধ্যে ৪৭৯৯ জন প্রার্থী অংশ গ্রহণ করে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬৭৭ জন প্রার্থী।যেখান থেকে লিখিত পরীক্ষায় ৪৫৯ জন উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন।নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ সম্পূর্ণ করে প্রাথমিকভাবে ১৯৫ জন নির্বাচিত হোন। তাদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ১৯৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১৯ জন জিপিএ ৫ প্রাপ্ত।পুলিশ সুপার বলেন, নির্বাচিত বেশির ভাগ প্রার্থীরই অভিভাবক দিনমজুর, গার্মেন্টসে চাকরি করে, কৃষক পরিবারের সন্তান। ১৬০ টাকায় চাকরি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি স্যারের অবদান।স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৫ জন পুলিশ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালে মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফালগুণী নন্দী, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ প্রমূখ। এ সময় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যগণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!