তোমরা পাথর আমি কাতর খুঁজছি দিনরাত।।
বিবস্ত্র ধরনী কামনার উন্মাদনার অগ্নি লেলিহান
ক্ষুধার্ত আমি ভাত চাই। চাইনা সম্মান।
নোংরা নজর কন্টকা অঙ্গে হীরক তলোয়ার
কোন্ বাসনায় প্রেরণ করেছে পাক পরওয়ার।
অক্ষম তব ভিখ নাহি চাই আপন স্বত্বা বিকে
করুণার পাত্র সবেমাত্র মনুষ্য জীবন ফিকে।
পেটে ক্ষিধে বঙ্গে অঙ্গ ঢেকে তব নিশি মিত্র
ভাত চাই ভাত; খাব কি আমি মানচিত্র?
রাতের আঁধারে নরপশুর দল বীভৎস রূপ
নিয়েছে যা ছিল প্রয়োজন প্রাণ দিয়েছে চুপ।
অরুণায় করুণা কী মায়ার পরশ মধুর ছোঁয়া
নাসিকা চেপে হেঁটেছে ধারে এ যেন তুলশী ধোয়া!
ভাত চাই ওরে নরাধম না হয় তব মৃত্যু আলিঙ্গন
পল্লবী চিবিয়ে রিক্ত বাঁচার সঙ্গম।