
তোর হাতেই ছুঁলাম আকাশ ছুঁলাম মেঘের ডানা
এ’ মন দিয়ে ছুঁয়ে দিলাম মনেরই সীমানা।
নীল আকাশের ক্যানভাসে তোর দিলাম ছবি এঁকে
তুই কী নদীর কষ্ট বুঝিস আমার জীবন থেকে !
নদীর বুকের দুঃখ নিতে কেউ কী করে মানা।।
স্বপ্ন দিয়ে লিখেছি তোর চারু কাব্যকলা
তবু মনের সব কথা যে হয়নি আজও বলা।
মনের দ্বারে দিলাম এঁটে ঝরা ফুলের মালা
তবু কেন সরস ঠোঁটে এমন দহন জ্বালা।
এবার এসে বক্ষ-দেশে দিবি নাকি হানা।।