
মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা Wednesdays অনুষ্ঠানের আয়োজন করেন।ব্যাচটি একত্রিত হওয়ার জন্য ৬৯ জন বন্ধু মিলে অষ্টগ্রাম মিঠামইন,নিকলী হাওড়ে দুইদিন ব্যাপী নৌকা ভ্রমণের আয়োজন করেন।এ মিলন মেলা আয়োজনে কঠোর পরিশ্রম করেছেন আরেফিন ও মেহেদী হাসান।বন্ধুদের এ আয়োজনকে প্রানবন্ত করেন কটিয়াদী পৌরসভার টিকাদানকারী হারুন অর রশিদ (আলী),কটিয়াদী বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক ,ইসমানুল হক মাসুম,আব্দুর রহমান রাজন,মোঃ সোহেল,হৃদয়,রুবেল,রাকিব,আবুল,মেহেদী ,আতিক,মামুন,তানভীর প্রমুখ।এসময় বন্ধু মহল খাসি,গরু,ডিম মুরগী নিয়ে নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেন।অনুষ্ঠানের আয়োজকরা এ প্রতিনিধি কে জানান তারা ১৮ বছর পর একে অপরকে এ হাওরের বুকে দেখতে সক্ষম হয়েছে।তারা আরো জানান,আমাদের ব্যাচের ৩জন বন্ধু আমাদের রেখে পরপারে চলে গেছে।পরে তাদের স্মৃতিচারণ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়।