কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহরে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ জেলা ও উপজেলা কমিটি সমূহ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথক পৃথক বর্নাঢ্য র্যালী আয়োজন করে।কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির নেতৃত্বে বৃহৎ র্যালী বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।এতে কিশোরগঞ্জ সদরের ১১ টি ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি মিছিল র্যালী এবং জেলা মহিলা লীগ এর সাধারণ সম্পাদিকা বিলকিস বেগম এর নেতৃত্বে পৃথক একটি মহিলাদের মিছিল র্যালী অনুষ্ঠিত হয়েছে।