1. admin@auchsangbad.com : admin :
"শেখ হাসিনা মূল্যায়ন করে মুক্তিযোদ্ধাদের কে,এরপরে আর কেউ মূল্যায়ন করে না!"- ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

“শেখ হাসিনা মূল্যায়ন করে মুক্তিযোদ্ধাদের কে,এরপরে আর কেউ মূল্যায়ন করে না!”- ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-

শেখ হাসিনা মূল্যায়ন করে মুক্তিযোদ্ধাদের কে, এর পরে আর কেউ মূল্যায়ন করে না!শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন না করলে মুক্তিযোদ্ধারা ডাস্টবিনে থাকতো আগের মত!

ত্রিশালের ধানীখলা ইউনিয়নের পাকিস্তানিদের গঠিত শান্তি কমিটির সদস্য মৃত জুবেদ আলী মাস্টারের নাতি ডা. কবির রাইহানের সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভুলা, সাবেক কমান্ডার ত্রিশাল থানা। আমরা জানা মতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছে রায়হান।

তিনি আরও বলেন, এটা আওয়ামী লীগের একান্ত নিজস্ব ব্যাপার! মুক্তিযোদ্ধাদের কথা শুনবে কি শুনবে না এটা তাদের ব্যাপার! তবে প্রতিক্রিয়া আমার খুবই দুঃখ জনক এবং কষ্ট জনক! যুদ্ধ করছি আমরা বঙ্গবন্ধুর আহবানে, ঐ দিন যদি আমরা যুদ্ধ না করতাম তাহলে আওয়ামী লীগ আজ ক্ষমতায় থাকতে পারতোনা!এই আওয়ামী লীগে যদি দালাল পরিবারের সন্তানরা কেউ নের্তৃত্বে যাই, এইডা মনে কষ্ট লাগে! এই দুঃখ আর মনে রাখার জাইগা নাই!কবির রাইহান তো অলরেডি নৌকা নিয়া নির্বাচন করেই ফেলছে দালাল পরিবার থাইকা!এটা কাঁঠাল ইউনিয়ন বাসির নিন্দা জানানোর কথা! নট অনলি কবির রায়হান!আমাদের দাবি সারা বাংলাদেশে কোথাও যেনো দালাল পরিবারের কেউ আওয়ামী লীগের নের্তৃত্বে না আসে।ত্যাগীরা যেন স্থান পায়।

সাবেক আহবায়ক ধানীখলা ইউনিয়ন আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান বলেন, জুবেদ আলী মাস্টার শান্তি কমিটির সদস্য ছিল। তাদের সাহায্য ও নের্তৃত্বেই পাঞ্জাবিরা অত্যাচার ও হামলা করেছে লুটপাট করেছে।দালাল পরিবারের সন্তানরা কেউ যেনো আওয়ামী লীগের কোনো পদে না আসতে পারে আমি তার প্রতিবাদ জানাই।

ত্রিশাল মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুল হক বলেন,জুবেদ আলী পাকিস্তানি পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদের বিরোধী শক্তি ছিল।জুবেদ আলী মাস্টার পাকিস্তানিদের গঠিত শান্তি কমিটির সদস্য ছিল।ডা. কবির রায়হান আওয়ামী বিরোধী শক্তির পরিবারের সন্তান।নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ডা. কবির রাইহান আওয়ামী লীগের নেতা হইতে চায়।আমি এটাকে ঘৃণা ও নিন্দা জানায়।ডা. কবির রায়হান যেনো আওয়ামী লীগের কোনো পদে না থাকে তার জোর দাবি জানায়।আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কেউ আওয়ামী লীগে থাকতে পারবে না।

ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম বলেন,আমি শুনেছি ডা. কবির রায়হানের দাদা মৃত জুবেদ আলী মাস্টার শান্তি কমিটির সক্রিয় সদস্য ছিল। ডা. কবির রায়হান বিএনপি পন্থী লোক। আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী লোকের জন্য উনি আওয়ামী লীগে অন্তর্ভুক্ত হয়েছে।আমার বোধগম্য হয় সে কিভাবে কাদের ছত্রছায়া নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে পরাজিত হয়েও এখন আবার সভাপতি প্রার্থী হতে চায়।

এবিষয়ে ডা. কবির রায়হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, দাদা ১৯৭১ সালের শান্তি কমিটির সদস্য, চাচা বিএনপির থানা কমিটির সদস্য, মামা বিএনপির শ্রমিক দলের আহবায়ক আর তাদের বংশধরেরা আওয়ামী লীগের কাঁঠাল ইউনিয়নের সভাপতি পদপার্থী! এমনই অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠাল ইউনিয়নের ডা. কবির রায়হানের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!