
পাপড়ি মেলে অবাক চেয়ে দেখল এ ভুবন!
মাইয়া -ময় এই সফরেতে হিংস্র লোভী মন !!
কেউ বা তাহার লুটছে মধু, কেউ কেটেছে ডাল।
কেউ যে আবার নিচ্ছে সুবাস, কেউ তুলেছে ছাল।।
কেউ তুলেছে দিচ্ছে পুজো, কেউ বা গলার মালা।
বিধির ইচ্ছেই ঝরে পরি- ডুববে যখন বেলা ।।
আসছে সবাই নিচ্ছে শুধু -দিচ্ছে একটু জল!
এই টুকরো আশায় থাকে পাইবে মিষ্টি ফল!!