1. admin@auchsangbad.com : admin :
রফিকুল ইসলাম মহিলা কলেজ,ভৈরব এর রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রফিকুল ইসলাম মহিলা কলেজ,ভৈরব এর রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

মোঃ আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধি.

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ,ভৈরব এর রোভার স্কাউট গ্রুপ ময়মনসিংহ অঞ্চলের সেরা বিভাগীয় রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন।জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার মধ‍্যে রোভার স্কাউট গ্রুপ ক‍্যাটাগরিতে রফিকুল ইসলাম মহিলা কলেজ,ভৈরব রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হন।১৬ মে বৃহস্পতিবার ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক যৌথ স্বাক্ষরিত ময়মনসিংহ অঞ্চলের জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৪ চূড়ান্ত ফলাফল থেকে এ তথ‍্য পাওয়া গেছে।ময়মনসিংহ অঞ্চলের শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন,ও কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।কলেজের অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত)শতাধিক গ্রন্থের লেখক,জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মানে ভূষিত মোঃ শহীদুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশে রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ গুরুত্বপূর্ণ ভ‍ূমিকা পালন করে যাচ্ছে। কলেজের অভ‍্যন্তরীণ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি দেশের জাতীয়, আন্তর্জাতিক দিবস,সকল মানবিক কার্যক্রম সহ দূর্যোগকালীন মূহুর্তেও স্বেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে। তিনি আরো বলেন এ সব কার্যক্রমের সমন্বিত পুরস্কার হিসেবেই রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।রোভার গ্রুপের সম্পাদক,কলেজের শরীরচর্চা শিক্ষিকা,ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ রোভার ইউনিট লিডার ও বাংলাদেশ স্কাউটের ট্রেইনার পারভীন আক্তার বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন‍্যান‍্য ক্ষেত্রেও যোগ্য করে তোলার অন‍্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে রোভার স্কাউট।আমরা সবসময় হাতে-কলমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে বাস্তবিক পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরী করতে চেষ্টা করি।একই সঙ্গে দেশ ও দশের কল‍্যাণে নিজেদের সর্বদা প্রস্তত রাখার শিক্ষা দেওয়া হয়ে থাকে।তিনি আরো বলেন গত মার্চ মাসে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল কর্তৃক সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪ এ সেরাদের সেরা স্থান হওয়ার গৌরব অর্জন করেছেন রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ।ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলার মধ‍্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের।আগামী দিনেও এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!