1. admin@auchsangbad.com : admin :
বাউফলে চাকরি রিজাইন, ৪ বছর পর বিধিবহির্ভূত যোগদান মাসুমার; এলাকায় তোলপাড়! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাউফলে চাকরি রিজাইন, ৪ বছর পর বিধিবহির্ভূত যোগদান মাসুমার; এলাকায় তোলপাড়!

  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত
  1. বাউফলে চাকরি রিজাইন, ৪ বছর পর বিধিবহির্ভূত যোগদান মাসুমার; এলাকায় তোলপাড়!

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ

মাধ্যমিক বিদ্যালয় থেকে চাকরি রিজাইন দেওয়ার প্রায় ৪ বছর পর আবার যোগদান করেছে এক শিক্ষিকা। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ কিছু বলতে পারছে না। এমন কি কেউ মুখ খুলছে না। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে।

ওই প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: মাসুমা বেগম ২০১৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এরপর ২০১৯ সালের মার্চ মাসে চাকরি রিজাইন দিয়ে চলে যায়। এরপর প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি রেজুলেশন লিখে বিধি মোতাবেক ওই শিক্ষিকা মাসুমা বেগমের এমপিও কপিতে নাম কর্তনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিজি) পাঠানো হয়। এরপর তার ব্যাংক একাউন্ট থেকে বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়।

অফিসের কাগজে “অব্যাহতি পত্র প্রদান করিয়াছেন এবং এমপিও কপিতে নাম কর্তন প্র্করিয়াধীন থাকলেও হঠাৎ ২০২২ সালের ১৩ অক্টোবর ৪ বছর পর ওই বিদ্যালয়ে আবার যোগদান করেন ঐ শিক্ষিকা। ১৩ অক্টোবর যোগদান করলেও প্রতিষ্ঠান প্রধান বিল করেন পূর্ণ মাসের ইনক্রিমেন্ট সহ। সরকার ২০১৮ সাল থেকে ৫/: ইনক্রিমেন্ট সুবিধা দেয়। কিন্তু ৪ বছর চাকরি না করেও ঐ শিক্ষিকাকে পূর্ন ইনক্রিমেন্ট সুবিধা দেয় প্রতিষ্ঠান প্রধান।

এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সর্ব অংগে ব্যাথা ঔষধ দিবেন কোথায়” এই বিধি বহির্ভূত যোগদান কিভাবে সম্ভব? এই শিক্ষিকা প্রায় ৪ বছর আগে চাকরি রিজাইন দিয়ে চলে গেছে। রিজাইন দেওয়ার পূর্বে প্রায় ১১মাস ধরে স্কুলে না এসে ঐ ১১ মাসের বেতন ভাতা তার ব্যাংক একাউন্টে জমা হয় কিভাবে? এরপর এত বছর চাকরি না করেও কিভাবে পূর্ণ ইনক্রিমেন্ট পায়? সর্বোপরি ওই শিক্ষিকা কিভাবে যোগদান করে? আমরা শিক্ষকরা প্রধান শিক্ষকের ভয়ে মুখ খুলতে পারছি না।

এ বিষয়ে চাকরি রিজাইন দেওয়া ওই শিক্ষিকা মাসুমা বেগম মুঠো ফোনে জানান, এটাতো বোঝার বাকি নাই যে, আমি কোথা থেকে কোথায় আসছি। সবাইত এই লেবেলটা ঘুরে আসতে পারে না। এতদিন অনুপস্থিত থাকার পরও চাকরি রিজাইন দেওয়ার ৪ বছর পর কেউ যোগদান করতে পারবে কিনা আমার জানা নেই, তবে আমি করেছি। আমি সরল রেখা মানে কাটা লাইনে কাজ করেছি।

চাকরি রিজাইন দেওয়ার ১১ মাস পূর্বে ক্লাস না করে বেতন ভাতা তোলার ব্যাপারে তিনি বলেন, ওই টাকাটা অন্যান্য শিক্ষকদের দিতে বলেছি কিন্তু হেড স্যার সবাইকে ঠকিয়েছে। ওনার বিচার একদিন বসবে।

এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষিকা চাকরি রিজাইন দেওয়ার পর আমরা অনলাইনে কাগজ পাঠিয়েছিলাম কিন্তু অফিস এমপিও থেকে তার নাম কর্তন না করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সুপারিশে তাকে যোগদান করার অনুমতি দিয়েছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, ওই শিক্ষিকা চাকরি রিজাইন দেওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে আমি রিপোর্ট পাঠিয়েছি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের ডি,ডি বলেন, ঐ শিক্ষিকার বিষয়টি আগে জানতাম না, এখন জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!