
যতটা তোমায় আঁকড়ে ধরি
জীবনের নিঃশ্বাসে,
ততটাই আবার মুক্ত করি
ফিরে আসবে সে বিশ্বাসে।
যতটা আমায় আগলে রাখো
অধিকার নিয়ে বুকে,
ততটাই তোমাতে জড়িয়ে থাকি
এই পৃথিবীর মায়া থেকে।
কিছু দেনা তোমার কাছে
থাক না পড়ে বাকী,
দেনা পাওনার হিসেবের খাতায়
তোমায় বেঁধে রাখি।
যেটুকু তোমার নিজের ভাবো
সেটুকুতেই আমায় রেখো,
সব পাওনা মিটিয়ে দিলেও
দেনায় বাঁধা থাকো।