
কৃষকের হাত এত দীর্ঘ যে
সেই হাত অনায়াসে
খাবার পৌঁছে দিতে পারে
আমাদের মুখে।
শ্রমিকের হাত এত উঁচু যে
মাথার উপর
টেনে দিতে পারে
আশীর্বাদের ছাদ-
রোদ,বৃষ্টি,ঝড়
ছুঁতে পারে না আমাদের,
তার হাতের প্রশস্ত ছোঁয়া
ফিরিয়ে দিতে পারে
বাঘের তীক্ষ্ণ নখর।
রাতদিন কারখানার উত্তাপে
মসলিন মিহি বুনে
গেট পাসের ফিঙ্গার প্রিন্টে
আলো ছড়াচ্ছে
কিছু হাত,
হ্যান্ডওয়াশের ঘষামাজায়
ক্ষয়ে যাওয়া
আমাদের হাত-
সেইসব বেড়ে উঠা
হাতের সাথে হ্যান্ডশেকের
কিছুতেই উপযুক্ত নয়।