1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.

“প্রাণিসম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুর, সদর,দিনাজপুর এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করা হয়েছে।সারা দেশ ব্যাপী একযোগে ৪৪১টি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে উদ্বোধণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি তার উদ্বোধণী বক্তব্যে বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের অবদান এবং আমিষ পূরণে অবিলম্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।বিশেষ করে পুষ্টির চাহিদা পূরণ করতে একেক জন খামারিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রাণিসম্পদ মন্ত্রনালয় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে আলোচনা সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আরা জ্যোস্না, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু,৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী রানা,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ ও দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারী মোফাসের রহমান।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গরু,ছাগল,বিড়াল, কুকুর,পোষা পাখি,সৌখিন পাখি,গৃহপালিত পশু-পাখিসহ ৪৪টি স্টল পরিদর্শন করে এবং ১৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার হিসেবে আর্থিক অনুুদান প্রদান করা হয়।সর্বশেষে রংপুর বেতারের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন বিভাগের কর্মকর্তা ও খামারী একেএম আব্দুস সালাম তুহিন।এসময় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন,প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সারোয়ার হোসেন ও জেলা ভ্যাটেরিনারী অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা উপস্থিত ছিলেন।সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রমা রায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!