1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশদূষণ রোধে ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা দুটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নওপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স ওমর ব্রিকস’ ও ‘মেসার্স হামিদ ব্রিকস’ নামের ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো. শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!