
বিশেষ প্রতিনিধি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে।
১৭ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় আইডিইবির উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রের্লিটি ময়মনসিংহ শহরের আইডিইবি ভবন, আবুল মনসুর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।রের্লিতে পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—আগে বাংলাদেশ” (Skilled Diploma Engineers, Developed Country-Bangladesh First) স্লোগান এবং দেশের উন্নয়ন ও প্রকৌশলীদের পেশাগত অধিকার সম্পর্কিত বিভিন্ন দাবি খোদিত ছিল।অনুষ্ঠানে আইডিইবি ময়মনসিংহ জেলার সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, “দেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা সম্মুখসারির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের বিকল্প নেই। তাই দেশের বৃহত্তর স্বার্থেই প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
রেলিতে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।