
মোঃ জহিরুল ইসলামঃ-
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী মাসের আহ্বান এবং নতুন সদস্য ফরম বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার সভাপতি খন্দকার এম এ হাসেম, সহ-সভাপতি ডা. মাওলানা আবুল কালাম এবং সহ-সভাপতি আলী আকবর।এছাড়াও সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার সভাপতি মো. ফয়জুল করিমসহ উপজেলা উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা দাওয়াতী মাসের কর্মসূচি সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একইসাথে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত আগ্রহীদের মাঝে নতুন সদস্য ফরম বিতরণ করা হয়।