1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ফুলবাড়িয়ায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক রাজুকে প্রকাশ্যে গালিগালাজ ও অপমানের তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন চৌদ্দগ্রামে দুই সৌদিআরব প্রবাসীকে সংবর্ধনা চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি একই কর্মস্থলে বছরের পর বছর সরকারি কর্মচারী, চৌদ্দগ্রাম পৌরসভায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ! ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের স্যার গুদামের পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতেই এস আইয়ের মৃত্য আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন চৌদ্দগ্রাম পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগের দাবি

চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী, জামায়াত কর্মী ও বাইক রাইডার কাজী ইউসুফকে হত্যার ২০ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামী। দীর্ঘদিনেও আসামী মোঃ আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিম গং গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমনসহ স্বজন এবং এলাকাবাসী। অনেকের অভিযোগ, চিহ্নিত কয়েকজন রাজনৈতিক নেতা বিষয়টি ধামাচাপার চেষ্টা করা ও প্রশাসন নিস্ক্রিয় ভূমিকা পালন করায় আসামীরা গ্রেফতার হচ্ছে না।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী এবং পূর্বে প্রবাসে ছিলেন। প্রবাস থেকে দেশে আসার পর থেকে বাইক রাইডিং করার পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ এবং কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠের দেখাশুনার দায়িত্ব পালন করতেন। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসিজদের পাশে অবস্থানকালে বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালু বোঝাইকৃত মিনি ট্রাক বেপরোয়াভাবে চালানোর কারণে বালু বাতাসে উড়ে মসজিদে ময়লা হচ্ছে দেখে তাদেরকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলে। এনিয়ে ইলিয়াছ ও ইব্রাহিমের সাথে কাজী ইউসুফের বাক বিতন্ডা হয়। একপর্যায়ে তারা কাজী ইউসুফকে আমজাদের গেলে মোটর সাইকেল রেখে প্যাকেট করে ভারত সীমানায় ফেলে দিবে বলে হুমকি দেয়। বিষয়টি কাজী ইউসুফ তাঁর পরিচিত কয়েকজনের সাথে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শেয়ার করে। এরই ধারাবাহিকতায় পরদিন ২৬ অক্টোবর সকাল সাড়ে আটটায় কাজী ইউসুফ মাংস ক্রয় করার জন্য মোটর সাইকেলযোগে কাজী শিপনসহ আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচা মালামাল ক্রয়ের জন্য ফেনীর উদ্দেশ্যে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস ক্রয় করাকালে পাশ^বর্তী দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম পূর্বের বিষয়কে কেন্দ্র করিয়া পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৮-১০ জন তাঁর উপর অতর্কিত হামলা চালায়। আমজাদের বাজারস্থ ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যার উদ্দেশ্যে কাজী ইউসুফকে টানাটানি করে রাস্তার উপর ফেলে উপর্যপুরি কিল, ঘুষি, লাথি মেরে বুকে, পিঠে, বাম চোখের কোনে, পেটের ডান পাশে, মুখের ডান মৃত্যু যন্ত্রনায় ছটপট শুরু করে। তারপরও মোঃ আজাদ গং নিষ্ঠুরভাবে কাজী ইউসুফকে মারপিট অব্যাহত রাখে। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচানোর জন্য আত্মচিৎকার করলে আশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কাজী ইউসুফের স্ত্রীর দাবি, বিভিন্ন লোকের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় কাজী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে দ্রুত চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কাজী ইউসুফকে এ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরে কাজী ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে মরদেহ সামনে রেখেই আমজাদের বাজারে ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। ওইদিন বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসামীদের গ্রেফতারের আশ^াস দেন। কিন্তু দীর্ঘ ২০ দিনেও কোন আসামীকে গ্রেফতার না করায় ভবিষ্যতে বিচার নিয়েও শঙ্কা রয়েছে বলে দাবি করছেন স্বজন ও এলাকাবাসী।
নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন বলেন, বাবাকে হত্যার ২০ দিন পার হলেও এখনো আসামীরা গ্রেফতার হয়নি। আমি বাবাকে হত্যাকারীদের গ্রেফতার ও সঠিক বিচারের জন্য স্থানীয় এমপি ডাঃ তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানাচ্ছি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!