1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে বিএনপি নেতার নির্বাচনী মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

ময়মনসিংহ থেকে ফিরে

ভোটের রাজনীতির আড়ালে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসন এমন প্রশ্ন স্থানীয়দের। মামলার ভয়ে বিএনপি নেতার বগল তলে আশ্রয় নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। বিএনপি নেতাও ভোটের রাজনীতির অজুহাতে তার বগল তলে আশ্রয় দিয়ে রেখেছেন নিরাপদে।

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে সম্প্রতি রাঘবপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন মন্ডল (ময়জু) চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করে তার পাশের চেয়ারে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মন্ডলসহ আরো কয়েকজন আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুল হক মন্ডল কোতোয়ালী মডেল থানার রাজনৈতিক মামলার এজাহার নামীয় আসামি।

এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এটি কি শুধুই ভোটের হিসাব, নাকি ভিন্ন রাজনীতি।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ময়েজ উদ্দিন মন্ডল (ময়জু)তার নিজ এলাকার ভোটের হিসাব তুলে ধরে বলেন, তিনি রাস্তার এপারের এলাকায় বেশি সময় দিয়েছেন এবং এ অঞ্চলে ভোটের সংখ্যা বেশি। তার বক্তব্য অনুযায়ী, রাস্তা এ পাড় এলাকায় প্রায় ১৭ হাজার ভোট আর রাস্তার ঐ পাড়ে ১৩ হাজার ভোট। তিনি ১৭ হাজার ভোটারদের নিজের পক্ষে ধরে রাখতে চান।

সভায় তিনি আরও বলেন, আজকের মতবিনিময় সভায় নিজের ‘বোঝা’ স্থানীয়দের কাছে দিয়ে তিনি কিছুটা হালকা হয়েছেন।

তবে তার এমন বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের যদি ভোটের সমীকরণের কথা বলে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা হয়, তাহলে সেটি বিএনপির নেতার রাজনীতির জন্য কতটা গ্রহণযোগ্য?

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর দাবি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে এমন প্রকাশ্য সখ্য ভোটের রাজনীতির কৌশল হতে পারে। তবে এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা প্রয়োজন।

এদিকে এ বিষয়ে চেয়ারম্যান পদ প্রার্থী ময়েজ উদ্দিন মন্ডল ময়জু’র মুটো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভোটের মাঠে সকলের ভোট আমার প্রয়োজন , ১৭ হাজার ভোটারদের সংখ্যা বেশী থাকায় ঐ খানে সময় টা বেশি দিতে হবে। আওয়ামী বিএনপি সকলকেই আমার প্রযোজন আছে।

চর নিলক্ষীয়া ইউনিয়নে আসন্ন নির্বাচনী রাজনীতিকে ঘিরে ইতোমধ্যে নানা সমীকরণ তৈরি হয়েছে। ভোটের হিসাব, রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রকাশ্য অপ্রকাশ্য সমঝোতা সব মিলিয়ে ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!