1. admin@auchsangbad.com : admin :
জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সোনালী ব্যাংকের এমডির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

নূরনবী সোহেল,নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর নির্বাচনে বিজয়ী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহ জাহান বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন সোনালী ব্যাংক পিএলসির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব শওগত আলী খানের সঙ্গে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেবিএবির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের এমডি শওগত আলী খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে জেবিএবির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে ব্যাংকিং খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।জেবিএবির নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহ জাহান বলেন, সংগঠনের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশের ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে তারা নিরলসভাবে কাজ করবেন। ব্যাংকারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে জেবিএবি কার্যকর ভূমিকা রাখবে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তন, পেশাগত ঐক্য এবং সুশাসন প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!