1. admin@auchsangbad.com : admin :
তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "উজ্জ্বল বাংলাদেশ" - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আজ ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” সফলভাবে দুই বছর অতিক্রম করে গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।প্রতিষ্ঠালগ্ন থেকেই “উজ্জ্বল বাংলাদেশ” বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়মিত প্রকাশ করে আসছে সংবাদমাধ্যমটি।

এ উপলক্ষে “উজ্জ্বল বাংলাদেশ”-এর সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন,”উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক,শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘উজ্জ্বল বাংলাদেশ’কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে “উজ্জ্বল বাংলাদেশ” পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এই অঙ্গীকার অব্যাহত রাখা যায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!