1. admin@auchsangbad.com : admin :
তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ -রুকন মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর! বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের সেই জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙ্গে পড়া সম্পর্কের? হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন ময়মনসিংহে বাসে অভিযান, ৫ হাজার ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে এস. এম. হুমায়ুন কবির সরকার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: ফরিদপুরে শামা ওবায়েদ কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হোসেনপুরে ‎আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১০, বাড়িঘর ভাঙচুর হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন ইউএনও

তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

আলাউদ্দিন – বিশেষ প্রতিনিধি, বি-বাড়িয়া.

দীর্ঘ তিন বছর পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজারিয়ান (সি-সেকশন) অপারেশন চালু হয়েছে। সোমবার (২৯ জুন) প্রথম সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে উপজেলার দরিয়াদৌলত গ্রামের সোমাইয়া আক্তার (২৫) একটি কন্যাসন্তানের জন্ম দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আশির দশকে ৩১ শয্যার এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০০ সালে হাসপাতালে প্রসূতি সেবা চালু হলেও অ্যানেস্থেসিয়া ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে গত তিন বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। তবে স্বাভাবিক প্রসব সেবা চালু ছিল।

গত সপ্তাহে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান এবং গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সুস্মিতা সাহা হাসপাতালে যোগদান করেন। তাদের তত্ত্বাবধানে সোমবার প্রথম সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদ বলেন, “বাঞ্ছারামপুর একটি প্রত্যন্ত উপজেলা। চারদিকে নদী থাকায় এতদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় গর্ভবতী নারীদের ঢাকা, নরসিংদী কিংবা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হতো। এখন সরকারি হাসপাতালে এ সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন।”

সমাজসেবী ফাতমা বেগম বলেন, “উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোতে সিজারিয়ান অপারেশনে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অনেক রোগী দালালদের হয়রানিরও শিকার হতেন। সরকারি হাসপাতালে এ সেবা চালু হওয়ায় মানুষের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমবে।”

প্রবাসী জুয়েল রানার স্ত্রী সোমাইয়া আক্তার ও তার স্বজনরা জানান, কোনো ধরনের অপারেশন ফি বা ওষুধের জন্য অতিরিক্ত টাকা দিতে হয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই সফলভাবে কন্যাসন্তানের জন্ম হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এ সেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, “প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও অ্যানেস্থেসিয়া ও গাইনি চিকিৎসকের অভাবে এতদিন সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত সিজারিয়ান ও স্বাভাবিক—উভয় ধরনের প্রসব সেবা দেওয়া হবে। তবে রোগীদের অপারেশনের এক দিন আগে হাসপাতালে ভর্তি হতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!