1. admin@auchsangbad.com : admin :
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ -রুকন মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর! বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের সেই জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙ্গে পড়া সম্পর্কের? হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন ময়মনসিংহে বাসে অভিযান, ৫ হাজার ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে এস. এম. হুমায়ুন কবির সরকার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: ফরিদপুরে শামা ওবায়েদ কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হোসেনপুরে ‎আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১০, বাড়িঘর ভাঙচুর হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন ইউএনও

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য

“দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। পরে দপ্তরের সভাকক্ষে দুগ্ধ খাতের গুরুত্ব, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনোরঞ্জন ধর। সভায় সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোরঞ্জন ধর বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ এ খাতকে আরও শক্তিশালী করছে। তিনি নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আর্থিক উন্নয়নে দুগ্ধ খামার একটি কার্যকর ও সম্ভাবনাময় ক্ষেত্র। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভায় বক্তারা নিরাপদ দুধ উৎপাদন, দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং দুগ্ধ খাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!