1. admin@auchsangbad.com : admin :
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত - আউচ সংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: এমপি জালাল উদ্দীন তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” তিন বছর পর বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ -রুকন মা ও মেয়ের এসএসসি পাসের ব্যবধান ৭ বছর! বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের সেই জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। পরকীয়ার পেছনে কার দায়- ব্যক্তির, নাকি ভেঙ্গে পড়া সম্পর্কের? হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ‎কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন ময়মনসিংহে বাসে অভিযান, ৫ হাজার ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার চৌদ্দগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় মাষ্টার জয়নাল ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে এস. এম. হুমায়ুন কবির সরকার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: ফরিদপুরে শামা ওবায়েদ কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হোসেনপুরে ‎আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১০, বাড়িঘর ভাঙচুর হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন ইউএনও

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি: রফরফ পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রফরফ পরিবহনের একটি বাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আদায় করা ভাড়া সংশ্লিষ্ট যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী রফরফ পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-২৫৩৪) নেত্রকোনা সদর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথে আরও যাত্রী উঠিয়ে বাসের ভেতরে চলাচলের পথ এবং ইঞ্জিনের ওপর বসিয়ে প্রতি যাত্রীর কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া আদায় করা হয়।এ ঘটনায় বাসে থাকা কয়েকজন যাত্রী প্রতিবাদ জানিয়ে এর কারণ জানতে চাইলে চালক, হেলপার ও সুপারভাইজার তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।পরে বাসে থাকা এক যাত্রী বিষয়টি বিআরটিএর হেল্পলাইনে জানান। অভিযোগটি বিআরটিএ চেয়ারম্যানের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পর ময়মনসিংহ বিআরটিএ বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত-১৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।তদন্তে দেখা যায়, গেটলক সার্ভিস হিসেবে পরিচালিত বাসটি পথে বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা করানোর পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করছে। পরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটি আটক করা হয়।এ সময় বাসটির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে সেগুলো বৈধ পাওয়া যায়। তবে অতিরিক্ত যাত্রী বহন ও অনিয়মের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারায় বাস কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে বাসের ইঞ্জিনের ওপর ও মোড়ায় বসা ১০ জন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত আদায় করা মোট ৩ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এছাড়া যাত্রী পরিবহনে ব্যবহৃত মোড়াগুলো জব্দ করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম বলেন, “ঈদ যাত্রায় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা বদ্ধপরিকর।”
বিআরটিএ সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি হেল্পলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দেশব্যাপী ৫০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!