1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের এমন দায়িত্বহীনতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রটিতে কৃষি শিক্ষা পরীক্ষায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত কৃষি বিষয়ের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরিবর্তে অনিয়মিত সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সঠিকভাবে পরীক্ষা দিতে ব্যর্থ হয় বলে অভিযোগ করেন তারা। কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় কৃষি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে এমন জটিলতায় তিনটি মাদরাসার নিয়মিত পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত এক পরীক্ষার্থী বলেন, “আমরা নিয়মিত পরীক্ষার্থী ছিলাম। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি আমাদেরকে অনিয়মিত কৃষি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। শুরুতে কিছু বুঝতে পারিনি, পরে দেখি প্রশ্ন সিলেবাসের সঙ্গে মিলছে না। বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি।”

তিনি আরও বলেন, “এভাবে পরীক্ষা দেওয়ায় আমরা মানসিকভাবে চাপে পড়েছি। আমাদের ভবিষ্যৎ ফলাফলে ক্ষতির আশঙ্কা রয়েছে। আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধান চাই।”

পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক আব্দুস সাত্তার বলেন, কৃষিশিক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অন্য রুম থেকে অভিযোগ শুনতে পাই নিয়মিত শিক্ষার্থীদেরকে অনিয়মিত কৃষি শিক্ষা প্রশ্ন দেওয়া হয়েছে। পরে পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের রুমে গিয়ে বিষয়টি অবগত করেছেন। আমাদের পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্ন দেয় আমরা তা শিক্ষার্থীদের দিয়ে দেই। আমাদের পুরোটা দেখার সময় থাকে না‌‌।

তিনি আরও জানান, একই কেন্দ্রে গোস্টা দাখিল মাদরাসা, ডি এস কামিল মাদরাসা ও গোপালনগর মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় এবং নিয়মিত-অনিয়মিত উভয় ধরনের শিক্ষার্থীই পরীক্ষায় ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসেন (আজিজী) বলেন, কেন্দ্র সচিব যখন বহিস্কার হয় তখন তো আপনারা রিপোর্ট করেন না, এই ছোট একটা বিষয়ে আপনাদের রিপোর্ট করতে হয়‌। এটা তো মনে হচ্ছে উদ্দেশ্য প্রনীত। এটা একটা টেকনিক্যাল প্রব্লেম হয়েছে, বোর্ডে কথা বলেছি সলফ হয়ে যাবে। তিনি আরোও বলেন, আপনারা ছোট অপরাধের জন্য ফোন করেন।বলেই ফোন কেটে দেন।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনে পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!