
নিজস্ব প্রতিবেদক.
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের রম্য কবি শেখ নজরুল ইসলামের উপর রক্তাক্ত হামলা চালিয়েছে এলাকার সন্ত্রাসীরা। জানা গেছে,গত ১৭ এপ্রিল সকালে একই এলাকার তিন ভাই মুনসুর আলী (৪৫),ইন্নস আলি (৪০),জিন্নত আলী (৩৫) শেখ নজরুল এর উপর হামলা চালায়। দা রড নিয়ে তাকে ইচ্ছে মত কুপিয়ে রক্তাক্ত জখম করে ও বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গেঁ ফেলে। পরে এলাকাবাসী খবর পেয়ে তাকে উদ্ধার করে কটিয়াদী সদর হাসপাতালে ভর্তি করে দেয়।এব্যাপারে শেখ নজরুল এর মেয়ে তাজমহল আক্তার নেভী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু আজো অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।কটিয়াদী নজরুল একাডেমির সদস্য কবি শেখ নজরুল এর উপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠনগুলো। কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মোহাম্মদ শাহজাহান,সহসভাপতি এম বি জামান বাচ্চু,কটিয়াদী সাহিত্য পরিষদের সভাপতি এ্যাডভোকট নবী হোসেন ও সাধারন সম্পাদক কথা সাহিত্যিক রুহুল আমীন রাজু,কটিয়াদী নজরুল একাডেমির নির্বাহী সদস্য ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.কিশোরগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার এফ এম আব্বাস উদ্দিন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।