1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের আতঙ্ক:এক কুকুরের কামড়েই আহত অর্ধশতাধিক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের আতঙ্ক:এক কুকুরের কামড়েই আহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর বাজার ও সৈয়দগাঁও এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ করেই একটি পাগলা কুকুর বাজার এলাকায় ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি পথচারী,দোকানি ও ক্রেতাদের কামড়ে আহত করে। কুকুরের কামড়ে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়। তবে কামড়ের ক্ষত গভীর হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- ইমরান (৩৩), সাদেক (৩৫), মানছুর মিয়া (৪০), জয় (১৫), খুশনাহার (৪৫), আসমা (৩২), মুনতাজ উদ্দিন (৭০), শরিফ (৩০), কাওসার (২২), জিহাদ (১৫), বাবুলমিয়া (৪০), মিলন (৩৬), সিয়াম (২০), সুমা (২৫), রিনা (২৭), কিসমত (১৪), শিপন (২২), লোকমান হোসেন (৩০), সাখাওয়াত (৪২), ইমরান (২৫), বিজয় (১৭), স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), পলাশ (২৫), আকিব আলম (১৫), সুমিত (১৮), লাবণ্য (১৫), সানজিদা (২৫), রফিকুল ইসলাম (৫০), সাদেক (৩৫) ও রইছ উদ্দিনসহ (৬৮) আরও অনেকে।

পরে স্থানীয় জনগণ পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নে শালংকা সাধুর বাড়িতে পাগলা কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়।এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বেওয়ারিশ ও ভবঘুরে কুকুরের উপদ্রব বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণে পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ ছিল না। এই অবহেলার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তায় ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আহতদের সব ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!