1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে এগ্রো ফুড কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে এগ্রো ফুড কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ

​কিশোরগঞ্জে একটি এগ্রো ফুড ও কসমেটিকস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, জালিয়াতি এবং কর্মীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারী সেলস অফিসার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে,কিশোরগঞ্জ সদর উপজেলার ঝাটাশিরা গ্রামের মোছাঃ কলি আক্তার (২৫) ‘এক্সিলেন্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি ৮৩টি অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

​বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ

কলি আক্তারের দাবি,তার অধীনে থাকা ৮৩টি অ্যাকাউন্টের মধ্যে ২৫টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট তিনি বুঝে পেলেও বাকি ৫৮টি অ্যাকাউন্টের লেনদেনের বিপুল পরিমাণ টাকা কোম্পানির কয়েকজন অসাধু কর্মকর্তা আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা হলেন— কোম্পানির জিএম মোঃ সাইদুল ইসলাম ও আবির হোসেন সরদার, এজিএম অপু মিয়া,মোঃ রফিক মাস্টার,মার্কেটিং অফিসার সাদ্দাম হোসেন এবং সেলস অফিসার ফয়সালসহ অজ্ঞাত আরও কয়েকজন।

​জালিয়াতি ও প্রতারণা

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা কলি আক্তারের অধীনে থাকা ২৫টি অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছেন। এছাড়া ‘বিএফ’ (BF) নামক একটি নতুন প্রজেক্টের কথা বলে লভ্যাংশের লোভ দেখিয়ে কর্মীদের খাটানো হলেও কোনো ইনসেন্টিভ দেওয়া হয়নি, বরং পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।

​হুমকি ও নিরাপত্তাহীনতা

ভুক্তভোগী জানান,ইতিপূর্বে এই কর্মকর্তাদের বিরুদ্ধে অন্য একটি অভিযোগ দায়ের করা হলে তারা বাদীর অগোচরে আপোষ করে ভুক্তভোগীদের সাথে অন্যায় করেন। বর্তমানে এই দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করায় এবং আইনি ব্যবস্থা নিতে চাওয়ায় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে।এর ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন জানিয়ে ভুক্তভোগী কলি আক্তার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!