
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি পাইপুডা বিল এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। দুরবৃত্তরা অবৈধভাবে এক্সেভেটর ভেকু দিয়ে টপ সয়েল মাটি কাটার সময় আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা চক্রের লোকজন ও এক্সেভেটর ভেকুর ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে। পরে হোসেনপুর উপজেলার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ (সংশোষিত ২০২৩) অনুযায়ী মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের সতর্ক করে দেন। নির্বাহী ম্যাজিট্যাট জানিয়েছেন এ অভিযান চলমান থাকবে। অপরদিকে উপজেলায় অবৈধ ভাবে টপ সয়েল ও মাটি কাটার কারনে কৃষি জমির উরর্বরতা হারাচ্ছে বলে জানিয়ে কৃষকরা বলেন এতে ফসল উৎপাদন কম হবে।