1. admin@auchsangbad.com : admin :
শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক পর্যায়ে যদি আমরা একটি শিশুকে বিশেষ করে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে পারি তাহলে সে বই পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাবে। এই আনন্দ থেকেই তার মধ্যে বইয়ের প্রতি আসক্তি তৈরি হবে।ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আজ ১৩ ডিসেম্বর শনিবার বিকালে ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত ‘মাদকাশক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে বইমেলার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন,বইয়ের প্রতি আসক্তিই শিশুকে একটি ভিন্নতর,সচেতন ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে,যে কারণে সহজে অন্য কোনো নেশা বা নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকবে না। মাদকাসক্তি সাধারণত তরুণ বয়সেই শুরু হয়,যদিও কিছু ক্ষেত্রে বয়স্করাও এতে জড়িয়ে পড়েন। আর মোবাইল আসক্তি সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। তবে তরুণরা মূলত আসক্ত হয় জানার প্রতি। কারণ তরুণদের মধ্যে প্রাণশক্তি ও উদ্যম বেশি থাকে,তারা সবসময় কৌতূহলী। তাদের নতুন কিছু জানার আগ্রহ থাকে। আমরা যদি চাই,তাহলে এই তরুণদেরকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারি। তাদের ভালো কাজে যুক্ত করতে পারলে নেতিবাচক পথে যাওয়ার সুযোগ আর থাকবে না।প্রধান অতিথি বলেন,তরুণদের নেতিবাচক আসক্তি দূর করার জন্য বইয়ের প্রতি আসক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই মানুষকে আনন্দ দিতে পারে। যে শিশু ছোটবেলা থেকেই বই পড়ার আনন্দ পায়,সে সহজে কোনো নেতিবাচক নেশায় জড়িয়ে পড়ে না। কারণ বই তাকে মানসিক তৃপ্তি ও আনন্দ দেয় এবং এই আনন্দের মধ্যদিয়েই সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। তখন অন্য কোনো নেশা বা ক্ষতিকর আকর্ষণ তার কাছে আর আকর্ষণীয় থাকে না।তিনি আরো বলেন,বইয়ের প্রতি আসক্তি গড়ে তুলতে হবে। বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার জন্য শৈশবই সবচেয়ে উপযুক্ত সময়। শিশুদের মধ্যে বই পড়ার আনন্দ ও আগ্রহ সৃষ্টি করতেই আমরা বইমেলার মতো উৎসবের উদ্যোগ গ্রহণ করছি।বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক,জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল ও সরকারি আনন্দ মোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার। ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস প্রবন্ধ উপস্থাপন করেন।অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা,শিক্ষাবিদ,সাহিত্যিক, সংস্কৃতিকর্মী,শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!