1. admin@auchsangbad.com : admin :
এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়নের অগ্রগতির ওপর সেমিনার অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

এডাব এর উদ্যোগে কিশোরগঞ্জে এসডিজি বাস্তবায়নের অগ্রগতির ওপর সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতিকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও র‍্যাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঈনুর রহমান মনির ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হাসান মারুফ বলেন,
“এসডিজি বাস্তবায়ন একটি জাতীয় প্রতিশ্রুতি। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দারিদ্র্যতা হ্রাস,মানসম্মত শিক্ষা,লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব অগ্রগতি অর্জন করতে পারবো।” তিনি এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগ,তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জনাব এবাদুর রহমান বাদল বলেন,”এডাব দেশব্যাপী সুশীল সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোকে এক প্ল্যাটফর্মে এনে এসডিজি বাস্তবায়নে সহযোগিতা করছে। কিশোরগঞ্জেও আমরা উন্নয়ন কার্যক্রমে গতি আনতে পারস্পরিক সমন্বয়কে অগ্রাধিকার দিচ্ছি।”

সেমিনারে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি,উন্নয়ন কর্মীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।আলোচনায় এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নে চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে অভিন্ন মত প্রকাশ পাওয়া যায় যে,একযোগে কাজ ও পরিকল্পিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারে।সেমিনারে কোরান তেলাওয়াত করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মসজিদের ঈমাম মোঃ আব্দুল মতিন ভূঁঞা। এসডিজি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক সেমিনারের উপর প্রেজেন্টেশন প্রদান করেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী মু. বাবুল আখতার। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ, আরডিও’র নির্বাহী পরিচালক ও এডাব কার্যকরি সদস্য রুবিনা আক্তার,উইডু’র সমন্বয়কারী ও এডাব কার্যকরি সদস্য খায়রুল ইসলাম,তৃষ্ণা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলম, এফএইচপি’র এরিয়া ম্যানেজার মোহন নাগ ও কুড়িমারা আলোকিত যুব সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাওর বাচাঁও আন্দোলনের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খান লিপন,আইনজীবি আসাউজ্জামান জুয়েল,আলোকিত সামাজিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রিতু আক্তার,ছাত্রী সাবরিনা রহমান পূর্ণ ও রৌদিয়া রহমান প্রাপ্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ,এনজিও প্রতিনিধিবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিএসও’র প্রতিনিধি মো আজিজুল হক ফাহিম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!