1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় ইলেকট্রিক ভায়োলিন উপহার পেলেন বাউলকবি সালাম সরকার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কেন্দুয়ায় ইলেকট্রিক ভায়োলিন উপহার পেলেন বাউলকবি সালাম সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধি কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশে এই প্রথমবার আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার সকাল থেকে সারারাত অনুষ্ঠিত হবে ‘কিচ্ছা উৎসব ১৪৩২’।৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্বর’র আহ্বানে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রস্তুতি মূলকসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আলোচনা করেন পরিবেশ আন্দোলন নেতা, সর্বস্বর সম্পাদক আবুল কালাম আল আজাদ, বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহুরুল আলম ভূঁইয়া স্বপন, গীতিকার মির্জা রফিকুল হাসান ভান্ডারি, গীতিকার ফজলুর রহমান, পালাকার রাখাল বিশ্বাস, সমাজকর্মী লাইমুন হোসেন ভূঁইয়া, কলেজ শিক্ষক আনোয়ার উদ্দিন হিরন,সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি সাংবাদিক ও নাট্যাভিনেতা মোঃ মহিউদ্দিন সরকার, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারি রহমান জীবন, কাউসার তালুকদার, আশিক বয়াতি, সবুজ বয়াতি, জসিমউদ্দিন বয়াতি, অলিউল্লাহ বয়াতি, মনসুর বয়াতি প্রমুখ।

লোকায়ত সাহিত্য সংস্কৃতির আঁতুড়ঘর কেন্দুয়ার জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য কিচ্ছা উৎসবে সর্বোচ্চ সংখ্যক কিচ্ছা পালার মনোহর পরিবেশনা উপভোগ করবেন হাজারো জনতা।

কেন্দুয়ার সক্রিয় সাংস্কৃতিক সংগঠনগুলো থাকবে সহ আয়োজক এবং সার্বিক সহযোগিতা করবে কেন্দুয়া উপজেলা প্রশাসন।আয়োজকবৃন্দ সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।এর আগে শেষ বিকেলে কেন্দুয়ায় নবনির্মিত জালাল মঞ্চে খ্যাতিমান বাউল সাধক সালাম সরকারের হাতে নিজস্ব অর্থে কেনা একটি ইলেকট্রিক ভায়োলিন উপহার দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!