1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ৭ দফা বাস্তবায়নের দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ৭ দফা বাস্তবায়নের দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে আলোচনা সভা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মেশদাতুল ইসলাম মিশুক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে সকল প্রকৌশলীরা উপরে উঠতে চায় কিন্তু আমাদের দেশের কিছু ডিগ্রী প্রকৌশলী নিচে নামতে চায়। তারা তাদের ৯ম গ্রেড থেকে এখন ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে নামতে চায়। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র ১০-ম গ্রেড ছাড়া অন্য কোন গ্রেডে আবেদন করার সুযোগ নেই। কিন্তু ডিগ্রি প্রকৌশলীদের ১-ম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে চাকরি করার সুযোগ রয়েছে। তাদের এ দাবি বাংলাদেশের মাটিতে কখনোই পূর্ণ হবে না, হবে না। তিনি সকল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার পাশাপাশি সুশৃংখলভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা, সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ মিনারুল ইসলাম খান,সদস্য সচিব মো. শাহানুর রশিদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌঃ মো. সাজিউল ইসলাম সাজু,সহ সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মনজুর মুর্শেদ সুমন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশিকুল ইসলাম,মোহাম্মদ সিফাত,মোহাম্মদ আদিব হোসেন, মোছাম্মৎ রওশন আরা,মোসাম্মত তুলি, মোহাম্মদ তামিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকানিকাল বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: রওশন আরা ও কম্পিউটার বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: আতিকা রহমান তুলি ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!