1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়ায় সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ; ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পাকুন্দিয়ায় সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ; ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

মোঃ স্বপন হোসেন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক মহিলা ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে।ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল সহ মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবি জানান।

আজ (১৯ আগস্ট) মঙ্গলবার সকালে বটতলা বাজার এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনতা মানববন্ধন করে।মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীদের পক্ষে আকরাম হোসেন বলেন, “অধ্যক্ষ শহিদুল্লাহর নিয়োগ অবৈধ এবং ভাইস প্রিন্সিপাল আমিরুন্নেসার নিবন্ধন সনদ জাল। তাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।”

জানা যায়,গতকাল রোববার (১৮ আগস্ট) সকাল ১০টা ১৮ মিনিটে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী ফাজিল মাদরাসায় সহকারী শিক্ষক নুরুল ইসলাম অফিস কক্ষে প্রবেশ করলে তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখান ভাইস প্রিন্সিপাল আমিরুন্নেসা। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিরুন্নেসা বেঞ্চের কাঠের টুকরো দিয়ে নুরুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ভাইস প্রিন্সিপালকে মাদরাসার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। তারা প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে এবং ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করে। পরে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।অভিযোগকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, “মাত্র কয়েক মিনিট দেরিতে আসায় এ ধরনের আচরণ করা হয়েছে। এর আগেও এই শিক্ষিকার সঙ্গে অন্যান্য শিক্ষকদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এমনকি পূর্ব শত্রুতার জেরে আমার বাসায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে, যার বিষয়ে থানায় জিডি করেছি।”

অন্যদিকে,অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আমিরুন্নেসা বলেন, “নুরুল ইসলাম আমার প্রতি চড়াও হলে আত্মরক্ষার্থে আমি তাকে আঘাত করি। পরে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পাশের কক্ষে গিয়ে অবস্থান নিই।”এ বিষয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, “ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষিকাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!