1. admin@auchsangbad.com : admin :
নিয়োগ-বাণিজ্য আর কোটি টাকার অনিয়মে অভিযুক্ত সেই জলিল আবার ঢাকায়! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নিয়োগ-বাণিজ্য আর কোটি টাকার অনিয়মে অভিযুক্ত সেই জলিল আবার ঢাকায়!

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অভ্যন্তরে আবারও দাপিয়ে বেড়াচ্ছেন অতীতের আলোচিত ও বিতর্কিত উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল জলিল। দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এবং প্রশিক্ষণ শাখার অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিতাড়িত এই কর্মকর্তাকে এবার “রিফর্ম” সেলের উন্নয়নের অজুহাতে পুনরায় ঢাকায় আনা হয়েছে—যেখানে শুরু হয়েছে নতুন করে সিন্ডিকেট গঠনের তোড়জোড়।কে এই জলিল? সিনিয়র স্টেশন অফিসার হিসেবে সিদ্দিকবাজারে কর্মরত থাকাকালীন সময়ে সাবেক মহাপরিচালক আলী আহমদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আব্দুল জলিল। অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে,আলী আহমদের সঙ্গে তার এমন সখ্যতা ছিল যে,তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই হতো না। সেই সুযোগ কাজে লাগিয়ে,নিয়োগ-বাণিজ্য,বদলি সিন্ডিকেট ও সরকারি প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ করে কোটিপতি হয়ে ওঠেন তিনি। ৫০ কোটির অনিয়ম ও অর্থ আত্মসাৎ? অভিযোগ রয়েছে, অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় কর্মরত অবস্থায় প্রায় ৫০ কোটি টাকার খরচের কোনো গ্রহণযোগ্য হিসাব দিতে না পারায় তাকে বগুড়া বদলি করা হয়। কিন্তু সেই অর্থ কোথায় গেল, তা আজও অধিদপ্তরের কোনো নিরপেক্ষ অডিটে উঠে আসেনি। অভিযোগ আছে, আত্মসাৎ করা টাকা ডলার রূপে তার আমেরিকা:প্রবাসী ভাইয়ের কাছে পাচার করা হয়,যা পরবর্তীতে ঘুরপথে দেশে ফেরত আসে। কৌশলে ফিরে আসা ও “নতুন চক্রান্ত” বর্তমানে বগুড়ায় পোস্টিং থাকা সত্ত্বেও তাকে ঢাকায় আনা হয়েছে, যদিও বগুড়া জেলা এখন কার্যত খালি। মাত্র কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার ছত্রছায়ায় আবারও তিনি তদন্ত কমিটি ও বদলি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন, যা উদ্বেগজনক বলে মনে করছেন অধিদপ্তরের অনেক সিনিয়র কর্মকর্তা।একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,>এই জলিল সাহেবের চক্রান্ত আবারও শুরু হয়েছে। আমরা আতঙ্কে আছি, যেন বিডিআরের ঘটনার মতো কিছু না ঘটে।”সরঞ্জাম ঘাটতিতে দুর্ভোগে স্টেশনগুলো!
অভিযোগ রয়েছে,সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক সাহেবকে বিভ্রান্ত করে জলিল ও তার ঘনিষ্ঠ চক্র ৪২ কোটি টাকা ফেরত দিয়েছেন, অথচ সেই অর্থে স্টেশন গুলোর জন্য প্রয়োজনীয় গামবুট, হেলমেট, ডেলিভারি হোজ, ব্রাঞ্চ পাইপসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম কেনা সম্ভব হতো। এর ফলে ফায়ার সার্ভিসের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।
“টাকা কামাইছি, আপনার সমস্যা কী?” – জলিল! তাকে ফোন করে এই অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সংক্ষিপ্ত ও চাঞ্চল্যকর উত্তর দেন, >“সুযোগ ছিল, টাকা কামাইছি—আপনার সমস্যা কী?” এই ধরনের বক্তব্য একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে আসা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। প্রশাসনের প্রতি দাবি সরকারের গুরুত্বপূর্ণ এই উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার অভ্যন্তরে একের পর এক বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি ও পুনর্বহাল—সার্বিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের জবাবদিহির আওতায় না আনলে,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতি জনআস্থা আরও কমে যাবে। সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের দাবি—অবিলম্বে তদন্তপূর্বক আব্দুল জলিলকে বরখাস্ত করে একটি স্বচ্ছ,জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!