1. admin@auchsangbad.com : admin :
প্রতিষ্ঠানের ক্লাস রেখে সাংবাদিক পরিচয়ে সংবাদ সম্মেলনে শিক্ষক - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

প্রতিষ্ঠানের ক্লাস রেখে সাংবাদিক পরিচয়ে সংবাদ সম্মেলনে শিক্ষক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি.

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে অনুপস্থিত থেকে সাংবাদিক পরিচয়ে সংবাদ সংগ্রহে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। ৩০ জুলাই, বুধবার সকাল ১০ টার পর পৌর সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনটি করেন বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মী। সেখানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফজলুল হক আলমগীর জোয়ার্দার ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাছুম পাঠান।তবে অভিযোগ রয়েছে,এই দুইজন প্রতিনিধি শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানা কার্যক্রমে জড়িত। আলমগীর জোয়ার্দার লোহাজুড়ী এলাকার আ. হেকিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং মাছুম পাঠান ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক,মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো সাইদুর রহমান,আচমিতা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্রমরত রাজিব সরকার পলাশ।

এদিকে,সংবাদ সম্মেলনের দিন কোনো সরকারি ছুটি না থাকায় এই শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণিকক্ষে পাঠদান করার কথা ছিল। কিন্তু তারা শ্রেণিকক্ষে না থেকে সাংবাদিক পরিচয়ে সংবাদ সংগ্রহ করেছেন,যা শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল।জানা গেছে,এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে—শিক্ষকতা ছাড়া অন্য কোনো লাভজনক পেশায় নিয়োজিত থাকা যাবে না। অথচ এই দুই শিক্ষক নিয়মিতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সরকারি অফিসে প্রভাব বিস্তার,সুযোগ-সুবিধা আদায়,এমনকি সাংবাদিকদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ,এরা সাংবাদিক সংগঠনেও নিজেদের নেতা দাবি করে প্রকৃত সংবাদকর্মীদের পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করছে।এমপিওভুক্ত শিক্ষক হয়ে কীভাবে বছরের পর বছর সাংবাদিক পরিচয়ে সংবাদপত্রে কর্মরত থাকেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলার প্রকৃত সাংবাদিকরা। তাঁরা এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!