1. admin@auchsangbad.com : admin :
সরকারি চাকুরিবিধি লংঘন-মিথ্যা অসুস্থ্যতার ছুটি নিয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

সরকারি চাকুরিবিধি লংঘন-মিথ্যা অসুস্থ্যতার ছুটি নিয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি

মিথ্যা অসুস্থতার ছুটি নিয়ে সরকারি চাকুরিবিধি লংঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলন করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন অনুমতিও নেননি।৩০ জুলাই বুধবার দুপুরে সংবাদ সম্মেলনটি করেছেন কটিয়াদী উপজেলার বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মি।সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ওই শিক্ষিকার বাবা বিএনপি নেতার দাপট দেখাচ্ছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটি ছিল সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন,প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনের সাথে উর্মির দ্বন্দ্ব ও তদন্তকাজে লোকজন নিয়ে উর্মির বাবার চাপ প্রয়োগকে কেন্দ্র করে। উর্মি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম নিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

কটিয়াদী উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার গত ২৩ জুলাই বিদ্যালয়ে অভিযোগের তদন্তে যান। সে সময় উর্মি কুলিয়ারচর থেকে দলীয় বেশ কিছু নেতা-কর্মী নিয়ে বিদ্যালয়ে হাজির করে শিক্ষা কর্মকর্তার ওপর প্রধান শিক্ষিকাকে বদলির জন্য চাপ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরদিন এলাকাবাসী উর্মির অপসারণ দাবি করে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মূলত এর ওপরই সংবাদ পরিবেশিত হয়। তাতে উর্মি,প্রধান শিক্ষিকা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্যও ছাপা হয়েছিল।এদিকে সহকারী শিক্ষিকা তাহমিনা রহমান উর্মি প্রধান শিক্ষিকার কাছে অসুস্থতার অজুহাতের কথা বলে মঙ্গলবার ৩০ জুলাইয়ের (বুধবার) জন্য নৈমিত্তিক ছুটি চেয়ে একটি ছুটির আবেদন করেন। প্রধান শিক্ষিকা ছুটি মঞ্জুরও করেছেন। কিন্তু ছুটি নিয়ে উর্মি বুধবার কিছু মহিলাকে নিয়ে কটিয়াদী সদরের একটি কমিউনিটি সেন্টারে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করানোর অভিযোগ এনে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

সেখানে প্রধান শিক্ষিকার কিছু অনিয়মের কথাও তুলে ধরেছেন। প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিন জানান,একজন শিক্ষকের বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি পাওনা থাকে। সেই হিসেবেই ছুটির আবেদন মঞ্জুর করেছেন।বিভাগীয় অনুমতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কি না,এমন প্রশ্নের জবাবে উর্মি পাল্টা প্রশ্ন করেন,‘আমার বিরুদ্ধে যখন এলাকার মানুষ মানববন্ধন করেছিল,তখন অনুমতি নিয়েছিল?’ সংবাদ সম্মেলন করার জন্য অসুস্থতার কথা বলে নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন কি না,এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী,সরকারি কর্মকর্তারা সংবাদ সম্মেলন করতে পারেন না, যদি না তারা বিশেষভাবে সরকারের অনুমতিপ্রাপ্ত হন। সাধারণত,সরকারি কর্মকর্তারা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রেস রিলিজ বা সরকারি বিবৃতির মাধ্যমে তথ্য প্রকাশ করতে পারেন,কিন্তু সংবাদ সম্মেলন করার জন্য সরকারের পূর্বানুমোদন প্রয়োজন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২০-এ বলা হয়েছে যে,কোনো সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনের সময় কোনো তথ্য বা সরকারি দলিল অন্য কারো সাথে (সংবাদ মাধ্যম সহ) প্রকাশ করতে পারবেন না,যদি না তিনি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হন।

অন্যদিকে,সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ তে সরকারি কর্মচারীদের বিভিন্ন অপরাধ এবং তাদের জন্য প্রযোজ্য শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে অসদাচরণ একটি গুরুতর অপরাধ, এবং সংবাদ সম্মেলন করে সরকারের নীতি বা সিদ্ধান্তের সমালোচনা করা অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে।

অতএব,সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অনুমতি প্রয়োজন এবং অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করলে তা বিধিমালার লঙ্ঘন হতে পারে।জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমকে প্রশ্ন করলে জানান,সংবাদ সম্মেলনের বিষয়ে তাহমিনা রহমান উর্মি কোন অনুমতি গ্রহণ করেননি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!