1. admin@auchsangbad.com : admin :
২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফটক একদিনও ব্যবহার হয়নি: অবহেলায় বছরের পর বছর! - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফটক একদিনও ব্যবহার হয়নি: অবহেলায় বছরের পর বছর!

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

হাকীম মোঃ রফিকুল ইসলাম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উদদিঘী উচ্চ বিদ্যালয়ের জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রধান ফটক এক বছর পার হলেও আজও শিক্ষার্থীদের কাজে আসেনি। নির্মাণ শেষে এখনো তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে,যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই ফটকটি মাটি থেকে প্রায় তিন ফুট উঁচুতে করা হলেও এর সঙ্গে সংযুক্ত কোনো সিঁড়ি, র‌্যাম্প কিংবা চলাচলের উপযুক্ত সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে এটি দিয়ে শিক্ষক বা শিক্ষার্থীদের যাতায়াত করা সম্ভব হচ্ছে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, “এখনও ফটকটি আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি।”অন্যদিকে, বিষয়টি নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস. এম. মিনহাজুর রহমান বলেন, “ত্রুটিগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলেই বুঝিয়ে দেওয়া হবে।”তবে এই দীর্ঘসূত্রতা ও অকার্যকারিতায় অভিভাবক ও এলাকাবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, “সরকারি অর্থে নির্মিত অবকাঠামো এভাবে বছরের পর বছর অচল পড়ে থাকাটা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করা উচিত।”
তারা আরও বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে এমন অব্যবস্থা ও অদক্ষতা চলতে থাকলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!